চার চাকায় করে ছাগল চুরি, গ্রেপ্তার তিন, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ছাগল চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের বক্তানগর এলাকায়। কলকাতা থেকে আশা এই ছাগল চোরের দল অন্ডাল অভিমুখ থেকে রানীগঞ্জের দিকে যাওয়ার সময় পাবলিকের তাড়া খেয়ে বেশ কয়েকজন পথ চলতি মানুষজন এদের ধাক্কা মেরে রাস্তা মেরামতের কাজে রাস্তা বন্ধ থাকায় পালাতে না পেরে রাস্তার ধারের এক বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার ধারের মাঠে গিয়ে আছড়ে পড়ে।














এই ঘটনায় রানীগঞ্জ থানা ও অন্ডাল থানার পুলিশ ওই ছাগল চোরের দলকে তাড়াও করতে থাকে। এলাকার মানুষজন এদের দাবি এই চার দুষ্কৃতি হোন্ডা সিটি গাড়ি নিয়ে বেশ কয়েকটি ছাগলকে গাড়ির মধ্যে ঢুকিয়ে পালিয়ে যাচ্ছিল। সে সময়ই রাস্তার ধারে বাইকে করে যাওয়া বক্তা নগরের দুই যুবক দাঁড়িয়ে থাকায় প্রথমে গাড়ির চালক তাদের ধাক্কা মারে পরে তারা রানিগঞ্জ অভিমুখে পালিয়ে যাওয়ার সময় সেখানেও অপর এক ব্যক্তিকে ধাক্কা মেরে রাস্তার কাজ চলার কারণে গাড়ি ঘুরিয়ে নেয় এরপরই উল্টে যায় গাড়ি। আর এর সাথেই স্থানীয়রা ঘিরে ধরে ওই গাড়িটিকে। গাড়ির মধ্যে থাকা তিন ব্যক্তিকে ব্যাপক উত্তম মধ্যম দেয় জনতা।
পরে তাদের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ কলকাতার মেটিয়াবুরুজের বাসিন্দা মোঃ শামীম কলকাতার ইকবালপুরের বাসিন্দা মোহাম্মদ মাহমুদ ও কলকাতা বাইপাস রবীন্দ্র নগরের বাসিন্দা, দিনানাথ জয়সওয়ালকে গ্রেফতার করেছে। পুলিশ জানাই গাড়ির মধ্যে বেশ কিছু দড়ি বিস্কুট জল ও বস্তা রাখা ছিল। যা নিয়ে ওই দলটি ছাগলকে প্রলোভন দেখিয়ে গাড়ির মধ্যে ঢুকিয়ে নেয়। এই ঘটনায় বেশ কিছু ছাগল উদ্ধার করেছে যার মধ্যে কিছু ছাগলকে তাদের মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।





