উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল, প্রতিবাদে সভা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রেল ধওড়াতে উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। তারই প্রতিবাদে রবিবার পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ও সি. আই. টি. ইউ এর পক্ষ থেকে রেল ধওড়াতে উচ্ছেদ বিরোধী সভা করা হয়। বেশ কয়েক দিন আগে রেলের পক্ষ থেকে বস্তিবাসী মানুষদের উচ্ছেদের নোটিশ ধরিয়েছে রেল, আগামী ৩রা ডিসেম্বরে মধ্যে ঘর খালি করার হুমকি দেওয়া হয়েছে। আজকের সভায় স্থির হয় আগামী ২৭ শে নভেম্বর রানীগঞ্জ রেল স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হবে। এই উচ্ছেদের বিরুদ্ধে রানীগঞ্জ শহরের বিভিন্ন বস্তিতে প্রতিবাদ সভা করা হবে।














আজকের সভায় বক্তব্য রাখেন বস্তি সংগঠনের জেলা সম্পাদক সঞ্জয় প্রামানিক, রানীগঞ্জ শহর কমিটির সম্পাদক সৌমিত্র সিনহা, শ্রমিক নেতা উমাপদ গোপ, হেমন্ত প্রভাকর, রামকৃষ্ণ চ্যাটার্জী, সভা পরিচালনা করেন বস্তি সংগঠন রানীগঞ্জ শহর কমিটির সভাপতি আনন্দ বাউরী।বক্তারা বলেন বস্তিবাসী মানুষদের কোনোভাবেই উচ্ছেদ করা যাবেনা, প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মানুষকে সাথে নিয়ে।





