বার্নপুরে দামোদর নদীতে ভেঙে পড়া পিএইচইর পাইপলাইন, পরিদর্শনে চার ইঞ্জিনিয়ারের দল
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* চলতি বছরের মে মাসে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরের কালাঝড়িয়ায় দামোদর নদীর উপরে পিএইচই বা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইনটি ভেঙে পড়ে। এরফলে আসানসোল পুরনিগম এলাকার একটি বড় অংশের পাশাপাশি রানিগঞ্জ, জামুড়িয়া ও অন্ডাল ব্লকে পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। গত ৫ মাসেরও বেশি সময়ে এই পাইপলাইন নতুন করে তৈরি করা নিয়ে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।















সম্প্রতি, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই নিয়ে রানিগঞ্জে বিক্ষোভ দেখিয়েছেন। বিভিন্ন গ্রামের বাসিন্দারা জলের দাবিতে বিক্ষোভ করেছেন। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা থেকে পিএইচই অফিসের চারজনের ইঞ্জিনিয়ারদের একটি দল কালাঝড়িয়ায় দামোদর নদীর উপর সেই ভাঙা পাইপলাইনটি পরিদর্শন করতে আসেন।এই প্রসঙ্গে এক ইঞ্জিনিয়ার বলেন, আমরা সবকিছু পরিদর্শন করলাৃ। মাটি পরীক্ষা করা হবে। তার পরেই জানা যাবে যে এই পাইপলাইন মেরামত করতে কত খরচ হবে। সবকিছুর একটা রিপোর্ট জমা দেওয়া হবে। তারপরে আলোচনা করে দেখা হবে, এই পাইপলাইন কি করে মেরামত করা হবে। তারপরে কাজ শুরু হবে।

