ASANSOL

আসানসোলে টোটো নিয়ে মেয়রের সঙ্গে কথা অগ্নিমিত্রা পালের, দিলেন বেশ কিছু প্রস্তাব

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সোমবার আসানসোল পুরনিগমে এসে মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করেন। তাদের মধ্যে হটন রোড জিটি রোডের সংযোগস্থল এলাকায় টোটোর কারণে সৃষ্টি হওয়া সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গতঃ, কয়েকদিন আগে অগ্নিমিত্রা পাল হটন রোডের মোড়ে যানজট ও রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রী উঠানো ও নামানো নিয়ে সেখানে থাকা টোটো চালকদেরকে ভর্ৎসনা করেন। জিটি রোড সংযোগকারী গুরুত্বপূর্ণ মোড়ে টোটো পার্কিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি বিজেপি বিধায়ক সেখানে থাকা সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক গার্ড পুলিশের কাজ নিয়ে তিনি সরব হন।

এদিন বিজেপি বিধায়ক মেয়রের সাথে দেখা করে এই বিষয়টি উত্থাপন করেন। তিনি মেয়রকে বলেন, হটন রোড মোড়ে টোটোর কারণে যানজটে মানুষ সমস্যায় পড়েছেন। দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাই হটন রোড মোড় এলাকা ফাঁকা করাটা জরুরি । তিনি বলেছেন যে টোটো পার্ক করার জন্য সেখানে একটি খালি জায়গা রয়েছে। মেয়র তাকে বলেছন যে আমি এই বিষয়ে খোঁজ নেবো। সম্ভব হলে তা করা হবে। বিজেপি বিধায়কের সঙ্গে আলোচনায় মেয়র স্বীকার করেন যে হটন রোড মোড়ে টোটো পার্কিং এবং যাত্রীদের তোলা ও নামানোর জন্য সবার অসুবিধার কারণ হচ্ছে।

বিজেপি বিধায়ক বলেন যে, কয়েকদিন আগে, হটন রোড দিয়ে যাওয়ার সময় আমি লক্ষ্য করি যে টোটো চালকরা রাস্তায় তাদের গাড়ি পার্কিং করে যাত্রী তুলছে ও নামাচ্ছে। এর ফলে মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। এর জন্য আমি কিছু টোটো চালকদেরকে তিরস্কার করেছি। টোটো চালকরা বলেছেন যে, তারাও রাস্তায় যাত্রী তোলা-নামানোর জন্য রাস্তা অবরোধ করতে চান না। কিন্তু তাদের টোটোর জন্য কোনও জায়গা নেই। আমি এদিন এই বিষয়টি নিয়ে মেয়রের সাথে দেখা করেছি। মেয়র আমার উদ্বেগের কথা শুনেছেন এবং বলেছেন যে আসানসোল পুরনিগম সমস্যাটি সমাধানের চেষ্টা করছে।

বিধান উপাধ্যায় বলেন , বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিন হটন রোডে রাস্তার উপরে টোটো চালকদের গাড়ি পার্কিং করার বিষয়ে আমার সাথে দেখা করতে এসেছিলেন। মেয়র এদিন কথা বলার সময় স্বীকার করেছেন যে এটি একটি অত্যন্ত গুরুতর সমস্যা। যা মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসানসোল পুরনিগম কতৃপক্ষও এর সমাধান চায়। তিনি বলেন, এই সমস্যা সমাধানের জন্য বিধায়ক কিছু প্রস্তাব জমা দিয়েছেন। পুরনিগম কতৃপক্ষ সেগুলো পর্যালোচনা করবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *