DURGAPUR

দুর্গাপুরের রাস্তায় ময়লা ফেলায় আটক গাড়ি, জরিমানা পুলিশ ও নগর নিগমের

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুরে রাস্তার মধ্যে ময়লা ফেলতে ফেলতে যাওয়া এক ময়লার গাড়িকে জরিমানা করলো মুচিপাড়া ট্রাফিক গার্ড ও দুর্গাপুর নগর নিগম। দীর্ঘদিন ধরেই দুর্গাপুরের একাংশের বাসিন্দারা এ নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। মঙ্গলবার সকালে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ গাড়িটিকে ধাওয়া করে দুর্গাপুর ব্যারেজের পচা খালের কাছে আটকায়। পরে মুচিপাড়া ট্রাফিক গার্ড, কোক থানার পুলিশ ও দুর্গাপুর নগর নিগম আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছান। গাড়িটির বিরুদ্ধে ট্রাফিক গার্ড ৫,৫০০ টাকা এবং দুর্গাপুর নগর নিগম ২,০০০ টাকা জরিমানা করে।

জানা গেছে, ময়লা নিয়ে চারচাকা গাড়িটি বর্ধমান থেকে দুর্গাপুর ও পুরুলিয়া হয়ে ওড়িশার দিকে যাচ্ছিল।এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, গাড়িটি করে ওভারলোড করে বিপজ্জনক ভাবে ময়লা নিয়ে যাচ্ছিলো। তাই গাড়িটিকে ধরে আইন মতো জরিমানা করা হয়েছে। দুর্গাপুর নগর নিগমের ৪ নং বোরো অফিসের এক সুপারভাইজার বলেন, গত কয়েকদিন ধরে এই এলাকার বাসিন্দারা অভিযোগ করছিলেন যে, রাস্তায় ময়লা পড়ে থাকছে। আমরা তা পরিষ্কার করছিলাম। কিন্তু বুঝতে পারছিলাম না, কারা এটা করছে। পুলিশকে বিষয়টি বলা হয়েছিলো। এদিন পুলিশ গাড়িটিকে ধরেছে। নিয়ম মেনে নগর নিগমের তরফে জরিমানা করা হয়েছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!