ASANSOL

আসানসোলে পার্বতী টিচার ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগ, শিক্ষা বিষয়ক একদিনের ন্যাশানাল সেমিনার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বর্তমান সময়ে আরো বেশি সংখ্যায় মানুষের কাছে শিক্ষা কিভাবে পৌঁছে দেওয়া যায়, আধুনিক যুগে শিক্ষা প্রদানে কি কি পরিবর্তন আনা প্রয়োজন এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত নতুন শিক্ষানীতি ২০২০ সালে শিক্ষকদের শিক্ষা প্রদানে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, সে বিষয়ে শুক্রবার আসানসোলের জামুড়িয়ার নিংঘায় পার্বতী টিচার ট্রেনিং ইনস্টিটিউটে একদিনের জাতীয় বা ন্যাশানাল সেমিনার আয়োজন করা হয়। এই সেমিনার উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে পার্বতী টিচার ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শচীন রায় ও মিতা রায়, আসানসোল বিসি কলেজের অধ্যক্ষ ডঃ ফাল্গুনী মুখোপাধ্যায় , যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ কে.সি. সাহু, জামুরিয়ার শিক্ষক তথা রাস্তার মাস্টার হিসেবে পরিচিত দীপ নারায়ণ নায়েক , পার্বতী শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ, আসানসোল ও রানিগঞ্জের বিভিন্ন কলেজের শিক্ষক এবং পার্বতী টিচার ট্রেনিং ইনস্টিটিউটের পড়ুয়া উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এরপরে, বিশেষ অতিথিদেরকে মঞ্চে ডেকে সম্মান জানানো হয়। এই উপলক্ষে এদিন পার্বতী শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি বইও প্রকাশ করা হয়। এই বইটিতে আধুনিক যুগে শিক্ষা প্রদানের বিষয়ে কিছু গবেষণামূলক কাজ করা হয়েছে।এই প্রসঙ্গে সাংবাদিকদের শচীন রায় বলেন, আধুনিক যুগে শিক্ষা প্রদানের পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে। এদিনের একদিনের সেমিনারে আসানসোল এবং আশেপাশের এলাকা ছাড়াও কলকাতা, বীরভূম ইত্যাদি স্থান থেকেও মানুষ অংশগ্রহণ করেছেন। শিক্ষাবিদরা এসেছেন এবং পরিবর্তিত পরিবেশে শিক্ষা প্রদানের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তনের উপর আলোকপাত করেছেন। এছাড়াও, সমাজের প্রতিটি শ্রেণীর উন্নয়নে শিক্ষা কিভাবে কার্যকর হতে পারে তা নিয়েও আলোচনা করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার কর্তৃক জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়ন করা হয়েছে। এর আলোকে, শিক্ষা প্রদানে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং এর সুবিধা কি তা এদিনের সেমিনারে আলোচনা করা হয়। তিনি আরো বলেন, পার্বতী টিচার ট্রেনিং ইনস্টিটিউট কেবল শিক্ষকদের প্রশিক্ষণই দেয় না, শিক্ষা প্রদানের জন্য তাদের মধ্যে এমন আবেগ জাগাতে চায় যাতে আগামী দিনে পার্বতী টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষিত শিক্ষকরা সমাজে আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। এই কারণেই এদিন আসানসোল, রানিগঞ্জ, জামুরিয়া, কলকাতা ছাড়াও, বাংলার বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। যারা আন্তর্জাতিক স্তরে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। পার্বতী টিচার ট্রেনিং ইনস্টিটিউটের পড়ুয়ারস তাদের কথা শুনে অবশ্যই অনুপ্রাণিত হবেন ও আগামী দিনের পথে এগিয়ে যাবেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!