ASANSOL

আসানসোলে স্কুলের মহকুমা স্তর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৭ ডিসেম্বর, মহকুমাশাসকের সভাপতিত্বে বৈঠক

বেঙ্গল মিরর আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের এসডিও বা মহকুমাশাসকের (সদর) অফিসের মিটিং হলে সোমবার মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে একটি বৈঠক হয়। এই বৈঠকে আগামী ২৭ ডিসেম্বর আসানসোলের ধাদকায় এনসি লাহিড়ি স্কুলে হতে যাওয়া আসানসোল মহকুমা বা সাবডিভিশন স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে। সাংবাদিকদের এ বিষয়ে বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, আগামী ২৭ ডিসেম্বর আসানসোল মহকুমার আটটি সার্কেলের প্রাইমারি স্কুলের পড়ুয়াদের নিয়ে ৩৪টি ইভেন্টে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই প্রতিযোগিতা প্রায় ৫০০ জনের মতো পড়ুয়া অংশগ্রহণ করবে। এর আগে সার্কেল স্তরে এই প্রতিযোগিতা হয়েছে। এবার মহকুমা স্তরে হচ্ছে। এরপর জেলা স্তরের এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।

তিনি আরো বলেন, এদিনের বৈঠকে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী, বিভিন্ন সার্কেলের অফিসার ও পশ্চিম বর্ধমান জেলা সিএমওএইচ অফিস, দমকল ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী ২৭ ডিসেম্বরের আসানসোল মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, আগামী ২৭ ডিসেম্বর আসানসোলের ধাদকায় এনসি লাহিড়ি স্কুলে হতে চলা এই প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে মহকুমাশাসক (সদর) এদিনের বৈঠক ডেকেছিলেন । আসানসোল মহকুমার আটটি সার্কেলের স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!