PANDESWAR-ANDAL

উচ্ছেদের বিরুদ্ধে আবাসিকদের সাথে নিয়ে তৃণমূলের বিক্ষোভ

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : ইসিএলের সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারি এলাকায় বহিরাগত আবাসিকদের উঠে যাওয়ার নির্দেশ দেয় কোলিয়ারি কর্তৃপক্ষ । এতে আশঙ্কা ছড়ায় আবাসিকদের মধ্যে । বুধবার সকালে সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারিতে বিক্ষোভ দেখায় আবাসিকরা । তাদের সমর্থনে এগিয়ে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।‌ শাসকদলের পতাকা নিয়েই চলে বিক্ষোভ । স্থানীয় সূত্রে জানা গেছে সেন্ট্রাল কাজোরা কলিয়ারির লছিপুর এলাকায় প্রায় ৫০০টি পরিবার বসবাস করে দীর্ঘ ৩০-৪০ বছর ধরে । সম্প্রতি কোলিয়ারি কর্তৃপক্ষ বহিরাগত আবাসিকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে । নির্দেশ অমান্য করলে পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয় ।

এরপরেই আবাসিকরা একজোট হয়ে এদিন পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখায় । আবাসিকদের পাশে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ।‌ যুব তৃণমূল নেতা তথা মদনপুর পঞ্চায়েতের প্রধান পার্থ দেওয়াসী বলেন দীর্ঘদিন ধরে এখানে পরিবার গুলি বসবাস করছে । এত বছর হল কোলিয়ারি কর্তৃপক্ষ তাদের কখনো উঠে যাওয়ার নোটিশ দেয়নি । এখন উচ্ছেদ করলে এরা যাবে কোথায় ? উচ্ছেদ করতে হলে পুনর্বাসন দিতে হবে বলে দাবি জানান পার্থবাবু । বহিরাগত আবাসিকদের পুনর্বাসন এর দাবি প্রসঙ্গে কোলিয়ারী কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!