RANIGANJ-JAMURIA

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আক্রমণের শিকার হলেন কর্মীরা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দীর্ঘ ছয় মাস ধরে বারংবার নোটিশ পাঠিয়ে জানান দিলেও, বকেয়া বিল প্রদান করার কোন ব্যবস্থা গ্রহণ না করায়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হলেন আক্রমণের শিকার। এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের স্টেশন ম্যানেজার হীরক ব্রহ্মচারী জুনিয়ার ইঞ্জিনিয়ার দীপঙ্কর চৌধুরী ও লাইন্সম্যান অমিত সাহা আক্রান্ত হন। যার মধ্যে জুনিয়ার ইঞ্জিনিয়ার ও লাইন্সম্যানের শরীরে বেশ কয়েক অংশে আঘাত লাগে।

ঘটনাটি ঘটে রানীগঞ্জের রনায় উত্তর-পূর্ব পাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই এলাকারি বাসিন্দা সিন্দবাদ খান গত ছয় মাস ধরে বকেয়া বিদ্যুৎ বিল প্রদান করেননি, যার ফলে প্রায় ২১ হাজার টাকা বকেয়া রয়ে যায়, এরপর তাদের বেশ কয়েক দফায় বিল প্রদান করার জন্য নোটিশ পাঠানো হলেও তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায় না। এরপর ১৭ ই ডিসেম্বর বুধবার দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে বকেয়া বিদ্যুৎ বিল প্রদান করার জন্য তাদের বাড়ি হাজির হলে, ওই সিন্দবাদ খানের পরিবারের সদস্যরা তিনি বাড়িতে নেই বলেই জানান দেন বলেই দাবি।

আর এরপরই বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। আর এই বিষয়ে জানতে পারার পরই সিন্দবাদ ও তার এক সঙ্গী মোটর বাইকে করে তাদের কাছে পৌঁছে বাঁশ দিয়ে তাদের কোনো কথা না বলতে দিয়ে আঘাত করে। তাদের পরপর আঘাত করতে থাকে বলেই অভিযোগ। কোনক্রমে তারা ঘটনাস্থল ছেড়ে চলে আসে, এই ঘটনায় তাদের ওপর করা আঘাত গুরুতর থাকায় তারা রানীগঞ্জের আলু গড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান। এরপরই এই বিষয়ে দুই অভিযুক্তর নামে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *