দুর্গাপুরের সন্ত নিরঙ্কারী পাবলিক স্কুলে হাই স্কুল বিভাগের শুভ সূচনা
“মানবতাই হোক জীবনের আধার হোক”— নিরঙ্কারী সৎগুরু মাতা সুদীক্ষা জী মহারাজ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, ১৮ ডিসেম্বর ২০২৫: দুর্গাপুরের নিরঙ্কারী পাবলিক হাই স্কুল, প্রাঙ্গণে আজ অত্যন্ত গৌরবময় ও আধ্যাত্মিক পরিবেশে ‘হাই স্কুল’ বিভাগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই পবিত্র উপলক্ষ উৎযাপিত হয় সৎগুরু মাতা সুদীক্ষা জী মহারাজ ও নিরঙ্কারী রাজপিতা জীর পবিত্র সান্নিধ্যে আয়োজিত এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
এই অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল—বিদ্যালয়ের পরিসর বৃদ্ধি করে এখন থেকে পাবলিক হাই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠদান শুরু করা হল, যা শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ।
এই উপলক্ষে সন্ত নিরঙ্কারী মণ্ডলের সচিব ও শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রদ্ধেয় শ্রী যোগিন্দর সুখিজা, সৎগুরু মাতা জীকে পুষ্পস্তবক অর্পণ করে আন্তরিকভাবে স্বাগত জানান। অনুষ্ঠান চলাকালীন এই বার্তাটি বিশেষভাবে তুলে ধরা হয় যে বিদ্যালয় কেবলমাত্র শিক্ষাগত জ্ঞান প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশের দিকেও সমান গুরুত্ব দিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।














সৎগুরু মাতা জী বাল-সন্তদের সন্মোধন করে শিশুদের সুন্দর, আবেগপূর্ণ ও হৃদয়স্পর্শী পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। তিনি মিশনের অমর বাণী—
“যা- কিছুই হও, অভিনন্দন; কিন্তু আগে মানুষ হও”-
এই বাণীর পুনরাবৃত্তি করে শিশুদের মধ্যে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন, যাতে তাদের সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি সুনিশ্চিত হয়।
শিক্ষাজীবনে মানবতার গুরুত্ব প্রসঙ্গে সৎগুরু মাতা জী বলেন, বিদ্যালয়ে যে ভাবধারার মাধ্যমে শিশুদের সংস্কার গড়ে তোলা হচ্ছে, তা শৈশব থেকেই মানবতার ভিত্তি স্থাপনের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত। ভবিষ্যতে শিশুরা যে-কোন পেশা গ্রহণ করুক না কেন, মানবতা যেন সর্বদা তাদের জীবনের মূল স্তম্ভ হয়ে থাকে।
পরিশেষে সৎগুরু মাতা জী দাতার চরণে প্রার্থনা করেন—সকলের প্রতি যেন তাঁর কৃপা সদা বিরাজমান থাকে এবং শিশুরা যেন কেবল পার্থিব দিক থেকেই নয়, মন ও চেতনায়ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে নিরন্তর অগ্রগতির পথে এগিয়ে যায়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিশু-শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। শিশুরা একটি অত্যন্ত প্রভাবশালী নাটকের মাধ্যমে আমাদের জীবনের উপর সমাজ মাধ্যমের সকারাত্মক ও নকারাত্মক প্রভাবকে অত্যন্ত সুন্দর ও বাস্তবসম্মতভাবে তুলে ধরে।
এই শুভ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির অধ্যক্ষ এবং সন্ত নিরঙ্কারী মণ্ডলের শিক্ষা বিভাগের কো-অর্ডিনেটর শ্রীমতী রমন মনহাসের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তাঁর দিকনির্দেশনা ও অনুপ্রেরণা বিদ্যালয়ের জন্য সর্বদাই পথপ্রদর্শক হিসেবে কাজ করে এসেছে।
অনুষ্ঠানের শেষে স্থানীয় জোনাল ইনচার্জ শ্রী নিমাই চন্দ্র সাউ সৎগুরু মাতা জী ও নিরঙ্কারী রাজপিতা জীর দ্বারা নবনির্মিত হাই স্কুল বিভাগের শুভ উদ্বোধনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকল অভিভাবক, শিক্ষার্থী ও শ্রদ্ধালু ভক্তদের ধন্যবাদ জানান।
নিঃসন্দেহে এই অনুষ্ঠান শিক্ষা, সংস্কার ও মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করার ক্ষেত্রে এক অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।


