PANDESWAR-ANDAL

খাস কাজোড়া কোলিয়ারি এলাকায় ধস

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল :- রবিবার কাক ভোরে খাস কাজোড়া কোলিয়ারি এলাকার স্থানীয়রা লক্ষ্য করেন এর আগে থেকে মাত্র ৫০ থেকে ১০০ মিটার দূরে বিশাল আকার জুড়ে গর্তের সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে খবর যার স্থানীয় ইসিএল আধিকারিকদের কাছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেছেন। ধসের কবলে পড়েছে স্থানীয় চাষীদের বিশাল আকার জুড়ে চাষের মাঠ।


ঘটনাস্থলে পৌঁছান খাস কাজোড়া কোলিয়ারির ম্যানেজার প্রভাকর কুমার পাশওয়ান।। তিনি জানান এই এলাকায় বহু পুরনো খনি ছিল, আর সেই খনির গভীরতা খুব একটা বেশি ছিল না বলেই মনে হয় আর সেই কারণেই আজকের এই সমস্যা। তিনি বলেন স্থানীয় লোকেদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে।।
ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল নেতা বিষ্ণুদেব ননিয়া, তিনি বলেন একমাত্র ইসিএলের গাফেলতির কারণেই এই এলাকায় বারবার ধসের ঘটনার সামনে আসছে।

বহুবার ইসিএল কর্তৃপক্ষকে এই ধসের সমস্যার চিরস্থায়ী নিবারণের জন্য এলাকায় ছায় ও বালি প্যাকিংয়ের কথা বলেছেন, কিন্তু কর্তৃপক্ষ এই ব্যাপারে উদাসীন বলে জানান তিনি। এছাড়াও তিনি বলেন এই এলাকায় যে সকল ইসিএল কর্মী বাস করছেন কর্তৃপক্ষ তাদের জন্য উন্নত বাসস্থানের ব্যবস্থা করবে কিন্তু যে সকল গরীব মানুষ ৩০-৪০ বছর ধরে এলাকায় বাস করছে এবং চাষবাস করে জীবিকা অর্জন করছে তাদের ব্যবস্থা কি হবে ?বলে প্রশ্ন তোলেন তিনি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!