দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া নিরাপত্তা
মঙ্গলবার সকালে যাবেন বাঁকুড়া
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে দুর্গাপুরে আসছেন। দুর্গাপুরে পৌঁছে তিনি রাজ্য সরকারের সৃষ্টান্ন সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন বলে জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে । মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর সার্কিট হাউস থেকে সড়কপথে বাঁকুড়ায় সরকারি কর্মসূচিতে অংশ নিতে রওনা দেবেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে দুর্গাপুরের সৃষ্টান্ন সার্কিট হাউস কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই দুর্গাপুরে শুরু হয়েছে সাজো সাজো রব।














সোমবার দুপুর নাগাদ জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দুর্গাপুর শহর জুড়ে বাড়ছে প্রশাসনিক তৎপরতা ও সাধারণ মানুষের উৎসাহ।জানা গেছে, এদিন বিকেলে সড়কপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দুর্গাপুরে আসছেন।





