ASANSOL

আসানসোলের মেয়রের চেম্বারের দরজায় সাঁটানো হলো স্মারকলিপি

সাফাই কর্মীদের ধর্মঘট, পুরনিগমে যুব কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল উত্তর বিধানসভা যুব কংগ্রেস শুক্রবার আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের চলা ধর্মঘটের সমাধান চেয়ে বিক্ষোভ দেখালো। যুব কংগ্রেসের তরফে পুর প্রশাসনের কাছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে।
বিক্ষোভ চলাকালীন যুব কংগ্রেস নেতৃত্ব মেয়র বিধান উপাধ্যায়ের কাছে একটি স্মারক লিপি দিতে যান। কিন্তু মেয়রের অনুপস্থিতিতে, যুব কংগ্রেস কর্মীরা মেয়রের চেম্বারের দরজায় স্মারক লিপির একটি কপি সাঁটিয়ে দেন। এছাড়াও, সাফাইয়ের অভাবে আসানসোল পুরনিগম এলাকায় ছড়িয়ে থাকা ময়লা ও আবর্জনার ছবিও প্রশাসনকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করার জন্য চেম্বারের বাইরে সাঁটিয়ে দেওয়া হয়।

এই প্রসঙ্গে , সংগঠনের সভাপতি গৌরব রায় বলেন, পুরনিগমের সাফাই কর্মীরা গত আট দিন ধরে তাদের ন্যায্য দাবির জন্য ধর্মঘট পালন করে আসছেন। কিন্তু তাদের সমাধানের জন্য কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফল সাধারণ মানুষ ভোগ করছেন।

তিনি আরো বলেন, সাফাই কর্মীদের ধর্মঘটের কারণে আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডেই আবর্জনা জমে আছে। মানুষ আবর্জনার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন। যে কোন সময় বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। গৌরব রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত যদি এই সমস্যার স্থায়ী সমাধান না করা হয়, তাহলে যুব কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলন শুরু করবে। যার জন্য সম্পূর্ণরূপে পুর প্রশাসন দায়ী থাকবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *