ASANSOL

আসানসোলে হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতি ও অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

বেঙ্গল মিরর,আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল শহরে আবারও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতি ও অবহেলায় বছর তিনেকের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠলো। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল উত্তর থানার সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর সৃষ্টিনগরে আসানসোল হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত শিশুর মা মাম্পি মুখোপাধ্যায় সহ পরিবারের সদস্যরা ঐ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ করেন। শিশুর মায়ের অভিযোগ, ওয়ার্ডে কর্তব্যরত নার্সেরা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তারা তাকে জোর করে ধাক্কা দিয়ে ওয়ার্ড থেকে বার করে দেন বলে তার অভিযোগ। পরে খবর পেয়ে শিশুর পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। এরপরে মৃত শিশুটির পরিবারের সদস্যরা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আসানসোল উত্তর থানার ওসি কার্তার সিংয়ের নেতৃত্ব পুলিশ ঐ বেসরকারি হাসপাতালে ছুটে আসে। বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

রানিগঞ্জ থানার সিয়ারশোলের বাসিন্দা মৃত শিশুর নাম রিয়াঙ্কা মুখোপাধ্যায়।পরিবার সূত্রে জানা গেছে, রিয়াঙ্কা মুখোপাধ্যায়ের শুক্রবার দুপুরের দিকে জ্বর আসে। তখন শিশুটিকে তার মা বাড়িতে রাখা প্যারাসিটামল খাওয়ান। তারপর সে পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু বিকেলের দিকে তার হাত ও পায়ের তলা ঠান্ডা হয়ে যায়। তখন পরিবারের সদস্যরা তাকে আসানসোলের হিলভিউতে শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রদীপ মুখোপাধ্যায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য নাম লেখান। কিন্তু গাড়ি না মেলায় তারা শিশুটিকে আসানসোলে আনতে পারেননি। এরপর রাতে শিশুটিকে রানিগঞ্জের রামবাগানের চিকিৎসক ডাঃ সঞ্জীব তেওয়ারির নিয়ে যাওয়া হয়। তার পরামর্শ মতো তারপর শিশুটিকে রাতেই আসানসোলের সেনরেল রোডের সৃষ্টিনগরের একটি বেসরকারি হাসপাতালে ডাঃ দেবজিৎ মুখোপাধ্যায়ের আন্ডারে ভর্তি করা হয়। কিন্তু শনিবার সকালে হঠাৎ শিশুটির মৃত্যু হয়।

শিশুর মা বলেন, এদিন সকালে রক্ত পরীক্ষার জন্য আমার মেয়ের ব্লাড স্যাম্পেল নেওয়া হচ্ছিলো। তারজন্য মেয়ের হাত সহ বিভিন্ন অংশে সুচ ফোটানো হয়। তা আমি দেখে নার্স ও এক চিকিৎসককে বলি। কিন্তু তারা খারাপ ব্যবহার করে ও জোর করে ধাক্কা দিয়ে ওয়ার্ড থেকে বার করে দেন। এমনকি আমার স্বামীকে ফোন করতে বাধা দেওয়া হয়েছে। তার ও পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসার গাফিলতি ও অবহেলার কারণে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। তারা এই হাসপাতালের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেন। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পরিবারের সদস্যদের সাথে কথা বলে। ঘটনা সম্পর্কে জানতে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা তথ্য সংগ্রহ করে। তদন্ত শুরু করা হয়। শিশুর মৃত্যু ও পরিবারের অভিযোগ নিয়ে বেসরকারি হাসপাতালের তরফে কোন মন্তব্য করা হয়নি। এদিকে পুলিশের এক আধিকারিক বলেন, শিশুর পরিবারের তরফে আমাদেরকে মৌখিক ভাবে অভিযোগ করা হয়েছে। তাদেরকে লিখিত ভাবে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। তা পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *