ASANSOL

আসানসোল ম্যারাথনে ১ হাজারেরও বেশি দৌড়বিদ অংশ নিলেন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে ইউনিটি অফ আসানসোল ক্লাবস অ্যান্ড সোসাইটিজের উদ্যোগে রবিবার সকালে আসানসোল ম্যারাথন বা রান ফর আসানসোল ” র আয়োজন করা হয় । আসানসোলের ক্লাবের যৌথ সংগঠন হলো ” ইউনিটি অফ আসানসোল ক্লাবস অ্যান্ড সোসাইটি”। এই ম্যারাথন এদিন আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড় থেকে শুরু হয়ে রবীন্দ্র ভবনে শেষ হয়। এই ম্যারাথনে ১০৩৬ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক আশ্রম মোড় সবুজ পতাকা দেখিয়ে এই ম্যারাথনের সূচনা করেন।

এই ম্যারাথন উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, বরো আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমত্বানন্দ জি মহারাজ, পুলিশ প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।

আশ্রম মোড় থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত আয়োজিত এই ম্যারাথনে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর পাশাপাশি এই ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদদের নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে আয়োজকরা সকল ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই ম্যারাথন শেষে আসানসোল রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দৌড়বিদদের পুরস্কৃত করা হয়।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *