ASANSOL-BURNPUR

আসানসোল – বোকারো ট্রেনে সওয়ার অগ্নিমিত্রা পাল

ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দীর্ঘ ৬ বছর পরে আবার চালু করা হয়েছে আসানসোল – বোকারো মেমু প্যাসেঞ্জার ট্রেন। গত ৮ ফেব্রুয়ারি রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেন উদ্বোধন করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার সকালে আসানসোল-বোকারো মেমু ট্রেন আনুষ্ঠানিক ভাবে চলাচল শুরু করলো। আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিন ট্রেনে চড়েন। তিনি বার্নপুর স্টেশন থেকে সেই ট্রেনে চাপেন ও আদ্রা পর্যন্ত যান। বিজেপি বিধায়ক অন্য যাত্রীদের সঙ্গে ছিলেন।

তিনি ট্রেনে যাত্রীদের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যা শোনেন। বিধায়ক বলেন, আমি এই ট্রেন আবার চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানাতে চাই। স্থানীয় বাসিন্দারা আসানসোল-বোকারো যাত্রীবাহী ট্রেন না থাকার কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। লোকাল ট্রেনই এই রুটে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের অন্যতম ভরসা। কিন্তু করোনার সময় সেই ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা বিপাকে পড়েন। তাই, স্থানীয় বাসিন্দাদের অনুরোধে আমি আদ্রা ডিভিশনের ডিআরএম এবং দক্ষিণ-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করি। যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটি পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করি। এরপর আমি প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী কাছে অনুরোধ করি। আমি খুশি যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে ট্রেনটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। যা পরবর্তী সময়ে রেলমন্ত্রী চালু করেছেন।

অগ্নিমিত্রা পাল বলেন, এটাই বিজেপি। যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কথা কম বলে এবং কাজ বেশি করে। ২১টিরও বেশি রাজ্যে, বিজেপি সরকার জনগণের উন্নয়ন করছে। ২০২৬ সালের বাংলা বিধানসভা নির্বাচনের পরে যখন বাংলায়ও বিজেপি সরকার গঠিত হবে। তখন কেন্দ্র এবং রাজ্য দুজায়গায় বিজেপি সরকার থাকবে। ডাবল ইঞ্জিন সরকার বাংলায় দ্রুত গতিতে উন্নয়ন কাজ করবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *