ASANSOL

রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগ, তিনদিনের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল গ্রেটার রোটারি ক্লাবের পক্ষ থেকে শনিবার দুপুরে আসানসোল ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের (ডিস্ট্রিক্ট ৩২৪০) সভাপতি শচীন রায়, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিম উল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, স্বপন চৌধুরী, অমিতাভ মুখোপাধ্যায়, সুবীর রায় সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাংবাদিক সম্মেলনে ক্লাবের শচীন রায় বলেন, আগামী ২০, ২১ ও ২২ মার্চ আসানসোলের এসবি গরাই রোডে আসানসোল জেলা হাসপাতালের অদূরে পার্বতী হলে একটি বিনামূল্যে কৃত্রিম অঙ্গ ক্যালিপার এবং কৃত্রিম হাত ও পা দেওয়ার শিবির আয়োজন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এই শিবিরের নামকরণ করা হয়েছে ” সক্ষম”। শচীন রায় আরো বলেন, রোটারি ক্লাব অফ কলকাতা প্রেসিডেন্সি ও মহাবীর সেবা সদন কলকাতার সহযোগিতায় এই বিনামূল্যে অঙ্গ প্রতিস্থাপন শিবিরটি আয়োজন করা হবে। সেই শিবিরে যাদের হাত ও পা কোন কারণে কেটে গেছে তাদের কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে। বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে সকল ধরণের পরীক্ষার পরে, মানুষদের বিনামূল্যে এই কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে।

তিনদিনের এই শিবিরে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার অংশগ্রহণকারীদের এবং তাদের পরিবারের সদস্যদের খাওয়া এবং থাকার ব্যবস্থাও করবে। তিনি ব্যাখ্যা করেন যে এটা আমাদের সংগঠনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আশা করেন, এটি সমাজের একটি বৃহৎ অংশকে মূলধারার সাথে পুনরায় সংযুক্ত করতে সফল হবে।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের সিনিয়র সদস্য সুবীর রায় একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে দুর্গাপুরে এর আগে আয়োজিত একই ধরণের শিবির সম্পর্কে তথ্য তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান, ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ বলেন, রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের একটি খুব ভালো উদ্যোগ। এই ধরনের উদ্যোগ সমাজের একটি বৃহৎ অংশকে অনেক সাহায্য করবে। তারা বলেন, এই কৃত্রিম অঙ্গ খুবই ব্যয়বহুল। সকলের পক্ষে এগুলো লাগানো সম্ভব নয়।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!