আসানসোলে কবরস্থানে বাউন্ডারি ওয়াল তৈরির কাজের ভিত্তিপ্রস্তর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের রেলপার এলাকার ওকে রোডে পুরনো কবরস্থানে সীমানা প্রাচীর বা বাউন্ডারি ওয়াল তৈরির কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এদিন এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে মন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা এই সীমানা প্রাচীর নির্মাণে আর্থিক সহায়তা করেছে। মন্ত্রী মলয় ঘটক এদিন এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেন, এই সীমানা প্রাচীর নির্মাণে প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয় হবে। তা দেবে আড্ডা।

















