PANDESWAR-ANDAL

কাজে পুননিয়োগের দাবিতে অন্ডাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ

বেঙ্গল মিরর,।সার্থক কুমার দে, দুর্গাপুর : অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রে (ডিভিসি) কাজে পুননিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালো কর্মচ্যুত শ্রমিকরা । সোমবার সকাল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল গেটের বাইরে বিক্ষোভে বসে তারা । বিক্ষোভকারী তাপস রায় বলেন ১১ মাস আগে ৯৯ জন ঠিকা শ্রমিককে কর্তৃপক্ষ কাজ থেকে বসিয়ে দিয়েছে । কাজ হারিয়ে আর্থিক সংকটের মুখে পড়েছে শ্রমিকরা । পুননিয়োগের দাবিতে বিভিন্ন সময় কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করা হয়েছে । কিন্তু তাতে দাবি পূরণ না হয় তারা বিক্ষোভে বসেছে বলে জানান তিনি ।

সংস্থা সূত্রে জানা গেছে একটি কো-অপারেটিভ এর মাধ্যমে ওই শ্রমিকদের কাজে নিয়োগ করা হয়েছিল । বেতন সংক্রান্ত কিছু সমস্যা থাকায় শ্রমিকরা কো-অপারেটিভ এর পরিবর্তে সরাসরি সংস্থার শ্রমিক হিসাবে কাজ করার আবেদন জানায় । এরপর টেন্ডারের মাধ্যমে ওই শ্রমিকদের কাজে নেওয়া হয়েছিল । কিন্তু টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কাজ হারায় ঐ শ্রমিকরা ।আইএনটিটিইউসি অনুমোদিত তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নেতা সুধীন পান্ডে বলেন শ্রমিকদের দাবি ন্যায্য । তাদের পুননিয়োগের দাবিকে তারা সমর্থন করছেন বলে জানান সুধীন বাবু । বিক্ষোভের কারণে এদিন তাপবিদ্যুৎ গেটের বাইরে আটকে থাকেন সংস্থার আধিকারিকেরা । তবে শ্রমিকদের দাবি ও এদিনের বিক্ষোভ প্রসঙ্গে সংস্থার আধিকারিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!