ASANSOL

আসানসোল পুরনিগম এলাকায় ১,৩০০টি কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে

আসানসোল পুরনিগমে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” ও ” পথশ্রী ” নিয়ে বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমে মঙ্গলবার ” আমাদের পাড়া আমাদের সমাধান ” ও “আরবান পথশ্রী” সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, পুর কমিশনার একম জে সিং, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ আসানসোল পুরনিগম ও জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এই বৈঠকে রাজ্য সরকারের দুটি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে এই প্রকল্পগুলি শেষ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে।এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। ১,৩০০টি প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে। আরো ২,৩০০টি প্রকল্পের জন্য শীঘ্রই টেন্ডার করা হবে। তিনি আরো বলেন, ২ মার্চের আগে জমা দেওয়া সমস্ত প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

অন্যদিকে, জেলাশাসক এস পোন্নাবলম বলেন, এদিনের বৈঠকে আমাদের পাড়া আমাদের সমাধান এবং আরবান পথশ্রী নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে এই প্রকল্পগুলি কত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, যেখানেই এই কাজের জন্য আবেদনপত্র জমা পড়েছে, সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন টেন্ডার করে কাজ শুরু করার ব্যবস্থা করা হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!