বিজেপি কর্মীদের ওপর মিথ্যা মামলার অভিযোগ
বেঙ্গল মিরর, ।সার্থক কুমার দে, দুর্গাপুর : ভোটের আগে দলীয় নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়াচ্ছে তৃণমূল বলে অভিযোগে সরব হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । বুধবার বার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি । বলেন গত ১৫ তারিখ দুর্গাপুর ফরিদপুর ব্লক কার্যালয়ের বাইরে তৃণমূলের একটি টেন্ডে আগুন লাগে । পরের দিন আগুন লাগানোর মিথ্যা অভিযোগ এনে সাত জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা করে তৃণমূল । পুলিশ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে ।














জিতেন্দ্র বাবু বলেন ভোটের আগে কর্মীদের উপর চাপ বাড়াতে তৃণমূল এই মিথ্যা মামলায় তাদের দলীয় কর্মীদের জড়িয়েছে । পাশাপাশি তিনি সরব হন পুলিশের বিরুদ্ধেও । বলেন অভিযোগ পাওয়া মাত্র পুলিশ অতিসক্রিয় হয়ে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে । এ থেকেই প্রমাণ হচ্ছে এখানকার থানার আধিকারিক নিরপেক্ষ নয় । এই পুলিশ দিয়ে ভোট হলে নিরপেক্ষ ও স্বচ্ছ ভোট সম্ভব নয় বলে অভিযোগ করেন তিনি ।


