নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর কারণে অসুস্থ হচ্ছে এলাকার বাসিন্দারা এই দাবি তুলে বিক্ষোভ দেখানো হলো জামুড়িয়ার বিধানসভা এলাকার চাঁদা অঞ্চলে অবস্থিত চাপুইসাওড়াতে এখানে বিধানসভা জামুরিয়ার, তবে এই ব্লকটি রানীগঞ্জ এলাকায় অবস্থিত ও নিমচা পুলিশ ফাঁড়ির এক্তিয়ারভুক্ত। এখানে নিম্নমানের রাস্তা তৈরীর কারণে রাস্তার ওপর সিমেন্টের আস্তরণ উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পুরনো দিনের তৃণমূল নেতা থেকে শুরু করে স্থানীয় এলাকার প্রবীণ সদস্যরা। এলাকাবাসীদের দাবি যে সকল সামগ্রী ব্যবহার করে এ রাস্তা তৈরি করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের রাস্তার উপর সিমেন্টের আস্তরণ উঠে যাচ্ছে, আর বাড়ি ঘরের চারিপাশে রাস্তা তৈরি করা সামগ্রীর ডাস্ট উড়ে শরীর খারাপ হচ্ছে মানুষজনেদের।














জানা গেছে জেলা পরিষদের তহবিলে ৭৬ লক্ষ টাকা ব্যায় করে ১১০০ মিটারের মতো রাস্তা তৈরি করা হচ্ছে। যদিও বেশ কয়েকজন গ্রামবাসীদের দাবি পূর্বেই এই রাস্তার উপর সিমেন্ট দিয়ে তৈরি করা হলেও সে সময় রাস্তার উপর সিমেন্ট চারিপাশে উড়ে যায়নি। তারা জানান পূর্বে যে রাস্তা হয়েছিল তার সিমেন্টের আস্তরণ এখনো সুন্দর রয়েছে, তবে এবারের যে সিমেন্ট দিয়ে রাস্তা করা হয়েছে তার আস্তরণ সব উড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, আর ধুলো ভরেছে চারপাশ, এর ফলে মানুষজন অনেকেই অসুস্থ হচ্ছেন। এই বিষয় নিয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদও করেন। আর এই সকল বিষয়ে লক্ষ্য করে সে সময়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রামের প্রধান পৌঁছে যান ঘটনাস্থলে।
তৃণমূলের নির্দেশ কয়েকজন পুরনো নেতৃত্ব অবশ্য দাবি করতে থাকে খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর তারা প্রতিবাদ করেছেন, যদিও পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে প্রধান দাবি করেছেন সঠিক সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি হয়েছ। এই বিষয় নিয়ে দুই পক্ষই আমনের সামনে বচসায় জড়িয়ে পড়ে। অবস্থা জটিল থেকে জটিলতর হওয়ার বিষয় লক্ষ্য করেই পুলিশ প্রশাসনের কাছে খবর গেলে, সেই রাস্তায় মাঝেই চাপই শাওড়ায় এসে উপস্থিত হন নিমচা পুলিশ ফাঁড়িতে সদ্য দায়িত্ব পাওয়া লেডি ইন্সপেক্টর নাসরিন সুলতানা। তিনি এ দিন ঘটনাস্থলে পৌঁছে সকলকেই সুস্থভাবে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান সূত্র বের করতে বলেন। একই সাথে যাদের এই রাস্তা সম্পর্কে কোন অভিযোগ অনুযোগ রয়লে তা লিখিত আকারের নির্দিষ্ট দপ্তরে জানানোর জন্য বলেন।
যদিও এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাধিপতি বিশ্বনাথ বাউরী অবশ্য দাবী করেছেন যে তারা সঠিকভাবেই রাস্তার কাজ করেছেন উপযুক্ত সংস্থাকেই টেন্ডার দিয়ে সঠিক মানের সিমেন্ট ও রাস্তা তৈরির সামগ্রী তারা ব্যবহার করে রাস্তাটি তৈরি করেছেন, আর এই সকল যে বিক্ষোভ হচ্ছে তা শুধুমাত্র নিজেদেরকে হাইলাইট করার জন্য করছে বলে দাবি করেন তিনি। তবে এখন দেখার রাস্তাটি কিভাবে তৈরি হয়েছে তার সামগ্রীর গুণগত মান লক্ষ্য করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়। আর কেনই বা সেই রাস্তায় তৈরি হওয়ার পরই ধুলোর আস্তরণ ছড়িয়ে পড়ছে চারিপাশে সে সকল বিষয়গুলিকে রোধ করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

