RANIGANJ-JAMURIA

ডাকাতির পরিকল্পনা করতে গিয়ে পুলিশের জালে দুই দুষ্কৃতী

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : এবার ডাকাতির পরিকল্পনা করতে গিয়ে পুলিশের জালে ধরা পরল দুই দুষ্কৃতী নদীপথে পালিয়ে রক্ষা পেল তাদের সঙ্গে থাকা আরও তিনজন। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের বল্লভপুর এলাকার দামোদর নদ সীমান্তবর্তী অংশে বসে ডাকাতির পরিকল্পনা করছিল একদল দুষ্কৃতী, এই খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছয় আর এরপরই তৎপর হয় পুলিশ। রাত্রেই এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সুন্দর দায়িত্ব পাওয়া বল্লভপুর ফাঁড়ির আইসি পার্থ প্রতিম চক্রবর্তী বিশেষ টিম নিয়ে সেই এলাকাটিকে ঘিরে ফেলে দুষ্কৃতীদের ধরতে গেলে রাতের অন্ধকারে সুযোগ দিয়ে তিন দুষ্কৃতী দামোদর নদের চর দিয়ে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয়। তবে এই ঘটনায় ধরা পড়ে দুই দুষ্কৃতি তাদের কাছে রড লাঠি ও দড়ি পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক অনুমান রাস্তায় ছিনতাই বা সেই ধরনের কোন ঘটনা ঘটানোর জন্যই এই দুষ্কৃতি দল জড়ো হয়েছিল, তবে তার আগেই এই ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছো নই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রেহাই পেল এলাকার মানুষ বলেই মনে করা হচ্ছে। জানা গেছে ধৃত ২ ব্যক্তি বল্লভপুর রঘুনাথ চক এলাকার বাসিন্দার একজন বছর 25 এর বাদশা শেখ ও অপরজন হল বছর কুড়ির জাহিদ শেখ। ধৃতদের বিরুদ্ধে পূর্বেই চুরি ছিনতাই সহ একাধিক ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে।

শনিবার রানীগঞ্জ থানার পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে হাজির করে, আগামীতে তাদের জিজ্ঞাসাবাদ করে আরো সকল তথ্য অনুসন্ধানের জন্য তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনও জানিয়েছে পুলিশ বলে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে ৩১০ (৪) ৩১০ (৫)এ, বিএনএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *