RANIGANJ-JAMURIA

জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আবারো আসানসোল কর্পোরেশন এলাকার, রানীগঞ্জ বরো দপ্তরের এক্তিয়ারভুক্ত ভুক্ত ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ কয়েক মাস পানীয় জল না পেয়ে জলের দাবিতে করল পথ অবরোধ করে বিক্ষোভ। এদিনের এই কর্মসূচি লক্ষ্য করা গেল জাতীয় সড়কের সার্ভিস রোডের ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের মঙ্গলপুর মোড় এলাকায়। এলাকার মানুষজন এদের দাবি ইতিমধ্যেই কলকারখানার দূষণ বায়ু দূষণ ও শব্দ দূষণের জেরে তাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে তার মধ্যে জল কষ্ট আরো বড় হয়ে উঠেছে এই এলাকায়।

চারিদিকে ধুলোর আস্তরণ দিয়ে ঢেকে গিয়েছে সমগ্র এলাকা, একের পর এক পুকুর জলাশয় শুকিয়ে যাচ্ছে, এলাকায় বেশ কয়েকটি সরকারি কুয়োর জল স্তর কমে তা একেবারে তলা নিতে ঠেকেছে আর সে সময়ই এলাকার একমাত্র ভরসা সরকারি কলের জল তাও অনিয়মিত আসায় চরম বিপাকে পড়েছে তারা। এলাকার থেকে অন্যত্র গিয়ে দিনভর অপেক্ষা করে পানযোগ্য পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে তাদের। যার ফলে স্বাভাবিক জীবন যাপন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।

রবিবার ছুটির দিন সকালেই এমনই দাবি করে তারা মঙ্গলপুর মোড়ের কাছে বিক্ষোভ দেখায়। এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছই ওই ৩৫ নাম্বার ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আকতারী খাতুন, আর তার সঙ্গেই উপস্থিত হন রানীগঞ্জ বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল সাহাজাদা। তারা পানীয় জলের সংকট কেন রয়েছে সে সকল বিষয়গুলি জানান দিয়ে এলাকার মানুষজন এদের শীঘ্রই জল সরবরাহের সুষ্ঠ সমাধান খুঁজে জল সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!