ASANSOL

আসানসোল পুরনিগমের প্রায় ৪৫৫ কোটির শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ মেয়রের

২০২৬-২৭ অর্থবর্ষে পুর পরিসেবার উন্নতিতে একাধিক প্রস্তাব

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেট সোমবার পুর কাউন্সিলারদের বোর্ড বৈঠকে পেশ করলেন মেয়র বিধান উপাধ্যায়। এই বাজেটে মোট আনুমানিক আয় ৪৫৪ কোটি ৯৩ লক্ষ ৫০ হাজার টাকা বলা হয়েছে। আনুমানিক ব্যয় ৪১১ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকা তথা ২০২৫-২০২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেট যার মোট আনুমানিক আয় ২৬৫ কোটি ১৩ লক্ষ ৬৯ হাজার টাকা এবং আনুমানিক ব্যয় ২৬৯ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার টাকা। যার সংস্থান মূলত ‘আমাদের পাড়া আমাদের সমাধান, আমরুত, আরএসপি, ১৫ ও ১৬ অর্থ কমিশন এবং পুরনিগমের নিজস্ব আয় থেকে করা হয়েছে।

এদিন বাজেট ভাষনে মেয়র বলেছেন, স্বাস্থ্য সহ সব ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে। আগামী দিনে একই পরিকল্পনা রয়েছে। আসানসোল পুরনিগমের তরফে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বিভিন্ন স্থানে। স্বাস্থ্য পরিসেবায় ইউএসডবলুসির সংখ্যা এখন ৭ টি। আরো ৩৩ টি কেন্দ্র প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। ইএসওপিডিট সংখ্যা ২ টি।নএছাড়াও স্বাস্থ্য পরিসেবায় নিয়োজিত চিকিৎসকের সংখ্যা ১৯ জন এবং স্বাস্থ্য কর্মী ৪৫৯ জন। ২৬টি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যপরিষেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গু মোকাবিলার ব্যবস্থাপনা, প্রসূতি সংক্রান্ত স্বাস্থ্যপরিষেবা এবং অন্যান্য টীকাকরন কর্মসূচি করা হয়েছে।

দারিদ্র দূরীকরন ও জীবিকা উন্নয়ন কর্মসূচীর অধীনে প্রায় ১৯০০ টি গোষ্ঠীর মাধ্যমে ৪৮৩ টি স্কুলের ইউনিফর্ম তৈরি করা হয়। তিনটি ” শেল্টার ফর আরবান হোমলেস” এর নিয়মিত রক্ষনাবেক্ষন ও পরিসেবা প্রদান করা হয়। প্রায় ২৫ হাজার হকার্স লোনের আবেদন করা হয়েছে। গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প প্রদর্শনী করা হয়েছে। এর পাশাপাশি পুরনিগম ক্যান্টিন সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে।পুরনিগম পরিচালিত “আগাবেগ স্কুল” (হিন্দি মিডিয়াম) র কৃষ্ণ মেমোরিয়াল বিল্ডিংয়ের সংস্কারের জন্য চল্লিশ লক্ষ টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।জনসাধারণের সুবিধার্থে ও বিবেচনা সাপেক্ষে তথা সংস্কৃতির বিকাশের জন্য পুরনিগমের “সম্প্রতি হল” এবং “নজরুল মঞ্চ” র আমূল সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে। যার আনুমানিক ব্যয় যথাক্রমে ৩.০০ কোটি এবং ২.০০ কোটি টাকা ধার্য্য হয়েছে।গাড়ুই নদীর সংস্কারে অতি অল্প পরিমান কাজ বাকি আছে। তা করার জন্য আরো ৫০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

পিপিপি মডেলে রাস্তার প্রানী (বিশেষত কুকুর) দের জন্য সুনির্দিষ্ট আশ্রয়স্থল এবং তাদের টিকাকরন এবং প্রয়োজনে নির্বীজ করন কর্মসূচির রূপায়নে একটা পরিকল্পনা তৈরি করা হবে।আসানসোল পুরনিগমে একটি ফাস্ট ট্র্যাক এ্যাপ্রুভ্যাল সিস্টেম ওয়ান স্টপ হেল্প উইন্ডো স্থাপন করার মাধ্যমে দ্রুততার সাথে মানুষের অযথা হয়রানি বা পরিসেবা সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণের প্রয়াস কার্যকরী করার প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে ।আসানসোল পুরনিগম এলাকায় থাকা জীর্ন বাড়িগুলি নাগরিক সুরক্ষার ক্ষেত্রে বড় ঝুঁকি হিসাবে চিহ্নিত হচ্ছে। শহরের এই ধরনের বাড়ি গুলির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক হস্তক্ষেপের ভিত্তিতে বিবেচনার প্রয়োজন আছে। এই ধরনের জীর্ন তথা ঝুঁকিপূর্ন বাড়িগুলি ভেঙ্গে ফেলার ক্ষেত্রে এবং সেই স্থানে নতুন বাড়ি নির্মানের ক্ষেত্রে সাইট প্ল্যানের ফি থেকে ২০ (কুড়ি) শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।এই ধরনের আবেদন গুলির দক্ষতার সাথে পর্যালোচনা ও অনুমোদনের জন্য মাসে দুটি করে মেয়র পারিষদের মিটিং করার আবেদন রাখা হয়েছে।

পুরনিগমের সহায়তায় বোরো অফিসে মাসিক নাগরিক-পুলিশ জনসংযোগ কর্মসূচী নেওয়া হয়েছে। এই অর্থবর্ষে “যোগাযোগ” নামে এই কর্ম সূচির মাধ্যমে শহরবাসী এবং পুলিশ প্রশাসনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে তাদের বিভিন্ন অসুবিধা, সমস্যা, আভিযোগ বা মতামত তুলে ধরার জন্য বোরো আফিস ভিত্তিক বছরে অন্তত চারটি করে কর্মসুচির প্রস্তাব নেওয়া হয়েছে।আগামী দিনে সরকারি নির্দেশিকা অনুযায়ী আইনের মোতাবেক তামাক জাত দ্রব্যের নিয়ন্ত্রিত বিপননের ক্ষেত্রে ব্যাপক প্রচার ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করার প্রস্তাব রাখা হয়েছে।অর্থনৈতিকভাবে দুর্বল এবং মেধাবী যুবকদের জন্য বিনামূল্যে বা নামমাত্র মূল্যে প্রতিযোগিতামূলক কোচিং সেন্টার (ডিজিটাল লাইব্রেরির সুবিধাযুক্ত) চালানো হচ্ছে। যাতে তারা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুবিধা পেতে পারে।গ্রীন বিল্ডিং” র ক্ষেত্রে কমপক্ষে দশ শতাংশ কর বা অন্য খাতে ছাড়ের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। নাইট সার্ভিস বাস পরিসেবা চালু করার ব্যাপারে একটা প্রস্তাব এবারের বাজেটে নেওয়া হয়েছে। সামাজিক প্রকল্প “সমব্যথী “র অধীনে ২০২৫-২৬ অর্থবর্ষে ২৭৫০ জন মানুষ প্রায় ৫৫ লক্ষ টাকার সাহায্য পেয়েছেন।হাউসিং ফর অল প্রকল্পের আওতায় ৩৪১৪ মোট উপভোক্তাকে ২৪.১০ কোটি টাকা বিতরন করা হয়েছে।

ন্যাশনাল সোশাল এ্যসিসটেন্স স্কীমের আওতায় প্রায় ২২০০০ বয়স্ক/বৃদ্ধ, বিধবা এবং দীব্যাঙ্গ নাগরিকরা ভাতার সুবিধা পাচ্ছেন। এই স্কীমের আওতায় এই বছরে আরো ৪৬৩১ জন বিধবা মহিলার অর্ন্তভুক্তির কাজ চলছে। যা কয়েদিনের মধ্যেই ভাতার আওতাভুক্ত হয়ে যাবেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত “জয় বাংলা” স্কিমের আওতায় ১৫৩৫৮ জন বয়স্ক/বৃদ্ধ, ১৫৫৭৮ জন বিধবা এবং ৬০৩৪ দীব্যাঙ্গ নাগরিক নিয়মিত মানবিক ভাতার সুবিধা পাচ্ছেন।জন্ম ও মৃত্যু নিবন্ধীকরন বিভাগের কাজ সম্পূর্ন রুপে অন লাইন ব্যাবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। পুরানো সার্টিফিকেটের ডিজিটালাইজেশনের কাজ এগিয়ে চলেছে।ত্রিপল-৫৯০০ টি, কম্বল-২৭৫০ টি, ধুতি-২১২০ টি, শাড়ি- ২২৫০ টি, পুরুষদের পোশাক- ১০৭০ টি, মহিলাদের পোশাক- ১০৭০ টি, লুঙ্গি-১০৬০ টি, বাচ্চাদের পোষাক -২৬৫০ টি, খাদ্যদ্রব্য ২০১২ কুইন্ট্যাল পরিমাণে বিতরণ করা হয়েছে।ঠাকুর শ্রী রামকৃষ্ণ ক্যান্সার পেশেন্ট রিলিফ স্কীমের আওতায় গত ২০২৫-২৬ অর্থ বছরে ৩১১ জন ক্যান্সার আক্রান্ত ৪৬.৬৫ লক্ষ টাকার অনুদান পেয়েছেন।একই ভাবে ৯২ জন কিডনির রোগে আক্রান্তদের ক্ষেত্রে এই অনুদানের পরিমান ৬.৪৪ লক্ষ টাকা।

শিক্ষা ও মিড ডে মিল প্রকল্পের অধীনে বর্তমানে প্রায় ৯৯,৭৫৯ জন ছাত্র ছাত্রী মধ্যাহ্ন ভোজনের সুবিধা পাচ্ছে। এই খাতে আনুমানিক বাজেট বরাদ্দ ৭৩৩.৭৯ লক্ষ টাকা।পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বোর্ড বৈঠকে কাউন্সিলারদের বাজেট নিয়ে তাদের কোন বক্তব্য থাকলে, তা ১০ থেকে ১৫ দিনের মধ্যে জানাতে বলেছেন।প্রসঙ্গতঃ, আসানসোল পুরনিগমের মেয়র হিসেবে বিধান উপাধ্যায় সোমবার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। ২০২৭ সালে আসানসোল পুরনিগমের বর্তমান পুর বোর্ডের মেয়াদ শেষ হবে।

i

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!