ভোটার তালিকায় আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়রের নাম ” বিচারাধীন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* চুড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের। তার নাম বিচারাধীন হিসেবে ” অ্যাড জুডিকেশনে” রাখা হয়েছে বলে সোমবার তিনি নিজেই জানিয়েছেন। জানা গেছে, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এসআইআরে ইনুমেরেশন ফর্ম পূরণ করেছিলেন। এরপর শুনানিতে তার ডাকা পড়েছিল। সেই সময় অসুস্থ হয়ে তিনি হায়দরাবাদে ছিলেন। তাই সমস্ত নথি দিয়ে তিনি পরিবারের সদস্যকে নিয়মমাফিক শুনানিতে পাঠিয়েছিলেন। তারপরেও তার নাম আন্ডার অ্যাড জুডিকেশনে রয়েছে।














সোমবার ওয়াসিমুল হক বলেন, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আমার কাছে রয়েছে। শুনানিতে সেই সব নথি দেওয়া হয়েছিল। তাও আমার নাম বিচারাধীন হিসেবে গণ্য হয়েছে।ওয়াসিম উল হক তিনবার জন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। সরকারি ভাবে সেই শংসাপত্রও আছে।ওয়াসিমুলের আক্ষেপ, ভোটার তালিকায় আমার নাম ‘অ্যাড জুডিকেটেড’ হিসেবে রয়েছে।
নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে এটা একটা প্রমাণ। আমার কাছে সব নথি থাকার পরেও, আমি জনপ্রতিনিধি হয়েও যদি এই অবস্থা হয় তাহলে এরা সাধারণ মানুষের সঙ্গে কি করেছে? বাংলার মানুষ সব দেখছেন। যারা এটা করেছে তারা ঠিক সময়ে এর জবাব পেয়ে যাবেন।




