প্রয়াত আসানসোল পুরনিগমের আইনি উপদেষ্টা মাধব বন্দোপাধ্যায়
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ প্রয়াত হলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পুরনিগমের আইনি উপদেষ্টা বা লিগ্যাল এ্যাডভাইজার মাধব বন্দোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তিনি বেঙ্গালুরুতে একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।














তাঁর প্রয়াণের খবরে আসানসোল প্রশাসনিক এবং আইনজীবি মহলে শোকের ছায়া নেমে এসেছে। মাধব বন্দোপাধ্যায় তার কর্মদক্ষতা এবং অমায়িক ব্যবহারের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পুরনিগমের প্রশাসনের এক অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করা হচ্ছে। আসানসোল পুরনিগমের জনপ্রতিনিধি তথা কাউন্সিলারা এবং আইনজীবী মহল তাঁর প্রয়ানে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।





