গাড়ির শোরুমে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া: জামুড়িয়া থানার চাঁদা এলাকায় অবস্থিত একটি গাড়ির শোরুমে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এসির পাশে শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে।
ঘটনার খবর পেয়ে দমকল বিভাগকে জানানো হলে রানীগঞ্জ দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।














দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই ঘটনায় শোরুমের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে আগুনের কারণে শোরুমের কিছু অংশ পুড়ে গেছে।





