ASANSOL

বিজেপির ” পরিবর্তন যাত্রা “কে কটাক্ষ তৃণমূলের রাজ্য সম্পাদকের, আরো বেশি আসন নিয়ে দলই আবার ক্ষমতায়, দাবি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিজেপির ” পরিবর্তন যাত্রা” কে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু। একইসাথে, তার দাবি, ২০২১ সালের থেকে বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেসই চতুর্থ বারের জন্য ক্ষমতায় আসছে। আর মুখ্যমন্ত্রী হবেন দলের চেয়ারপার্সেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে আসানসোলের জিটি রোডের বাজার লাগোয়া দলের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে শাসক দলের রাজ্য সম্পাদক একাধিক প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, বাংলায় নির্বাচনের দিন যেকোনো দিন ঘোষণা করা হতে পারে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে। বিজেপি পরিবর্তন যাত্রার আয়োজন করছে। যার মাধ্যমে তারা জনসংযোগ স্থাপনের চেষ্টা করছে। তবে, এই পরিবর্তন যাত্রায় স্থানীয় বাসিন্দাদের দেখা যাচ্ছে না। তাদের বাংলার বাইরের লোকদের আনতে হচ্ছে।

তিনি বলেন, বিজেপিকে জবাব দিতে হবে যে তারা কি ধরণের পরিবর্তনের কথা বলছে। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস পরিবর্তনের ডাক দেওয়ার আগে, বাংলায় দলের সমর্থনের ভিত্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। তা সে ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন হোক বা ২০০৯ এবং ২০১০ সালের বিভিন্ন পুরসভা নির্বাচন হোন। তৃণমূল কংগ্রেস প্রতিটি নির্বাচনে জয়লাভ করছিলো। এমনকি স্কুল কমিটির নির্বাচনেও জয়লাভ করছিলো তারা। এটাই তখন দেখিয়ে ছিলো যে তৃণমূল জিতছে। বলা হচ্ছিল যে মানুষের মনে তৃণমূলের প্রতি সমর্থন বাড়ছে। কিন্তু আজ বাংলায় বিজেপির ক্ষেত্রে এমন কিছুই ঘটছে না। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ২০১৬ সালে ২০১১ সালের চেয়ে বেশি আসন পেয়েছে। ২০২১ সালে তার চেয়েও বেশি আসন পেয়েছিলো।

তিনি এদিন দাবি করেছেন ২০২৬ সালে দল আরো বেশি আসন পাবে। তিনি স্পষ্টভাবে বলেন যে, বিজেপি বাংলায় যতই চেষ্টা করুক না কেন, তারা এখানে জিততে পারবে না। কারণ বাংলার মানুষ তাদের সাথে নেই। তিনি এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, এটা করে বাংলার ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। কিন্তু কোন লাভ নেই। নরেন্দ্র মোদি ও অমিত শাহের পরিকল্পনা গোটা দেশের মানুষ ধরে ফেলেছেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!