ASANSOL

আসানসোলে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সেলের রক্তদান শিবির ও বিধানসভা নির্বাচন সম্পর্কিত আলোচনা সভা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের জেলা দলীয় কার্যালয়ে শনিবার শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ( মাধ্যমিক শিক্ষক সেল) পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের তরফে এক রক্তদান শিবির ও আসন্ন বিধানসভা নির্বাচন (২০২৬) সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করে। এই শিবির ও আলোচনা সভায় রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় এবং সংগঠনের সাথে যুক্ত অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। শিবিরে সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠন প্রতি বছর রক্তদান শিবির আয়োজন করে।

মন্ত্রী এই ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনের সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এবং তার আদর্শ অনুসরণ করে তৃণমূল কংগ্রেস ও সমস্ত তৃণমূল কংগ্রেস অনুমোদিত সংগঠনের সদস্যরা সারা বছর ধরে জনগণের সাথে থাকেন। তাদের সুখ-দুঃখ ভাগ করে নেন। আর বিজেপি, কেবল জনগণকে বোকা বানায়। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির মতো শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে ও তাদেরকে বোঝাতে হবে যে, বিজেপি কতটা বিপজ্জনক ও ভয়ংকর।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!