দুর্গাপুরে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র্যালি
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি শপিং মলের সামনে থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মহিলা পুলিশদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। রবিবার সকালে আয়োজিত এই র্যালিতে মহিলা নিরাপত্তা, নারী ক্ষমতায়ন এবং সমাজে নারীদের সম্মান ও অধিকার রক্ষার বার্তা তুলে ধরা হয়।র্যালিটি সিটি সেন্টার এলাকা পরিক্রমা করে এবং সাধারণ মানুষের মধ্যে নারী সুরক্ষা ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।














এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে, দুর্গাপুর মহিলা থানার ওসি রূপালী বন্দোপাধ্যায় সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একাধিক মহিলা পুলিশ কর্মী।নারী দিবস উপলক্ষে এই ধরনের উদ্যোগ সমাজে নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান মহিলা থানার ওসি রূপালী বন্দোপাধ্যায়।





