দুর্গাপুরে পুলিশ অফিসার মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ইডির অভিযান, দুমাসে দুবার
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আবারও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসআই বা সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মন্ডলের দুর্গাপুরের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তবে, পুলিশ অফিসার বাড়িতে আছে কিনা তা জানা যায় নি। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি ইডির আধিকারিকরা এই পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। দীর্ঘ কয়েক ঘন্টা তার বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্যও ডাকা হয়েছিল।














তবে সূত্রের খবর, একাধিকবার নোটিস পাঠানো হলেও তিনি সেখানে হাজির হননি।এরই মধ্যে বুধবার সকালে ফের কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন। সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান চলছে। ঘটনাকে ঘিরে গেটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।প্রসঙ্গত, কি কারণে এই তল্লাশি এবং কোন মামলার সূত্রে তদন্ত চলছে, তা নিয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত কিছু জানায়নি ইডি।অন্য একটি সূত্রে জানা গেছে, মনোরঞ্জন মন্ডল ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন।

