আসানসোলে বাইক র্যালি তৃণমূল কংগ্রেস
বিজেপির বিরুদ্ধে ‘প্রত্যাবর্তন যাত্রা’ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার ডাক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে বার্নপুরের চিত্রা মোড় থেকে আসানসোলের জিটি রোডের ট্রাফিক মোড় পর্যন্ত বাইক র্যালির মাধ্যমে বিজেপির ” পরিবর্তন যাত্রা”র পাল্টা ” প্রত্যাবর্তন যাত্রা” র আয়োজন করা হয়। এই বাইক র্যালিতে প্রায় দুই থেকে আড়াই হাজার বাইক আরোহী অংশ নেন। এতে নেতৃত্ব দেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও মেয়র পারিষদ তথা আসানসোল নর্থ ব্লক ১ র সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে এই বাইক র্যালি এলাকা জুড়ে শাসক দলের শক্তি প্রদর্শন করে। বাইক র্যালি শেষে ট্রাফিক মোড়ে একটি সভা হয়।














এই প্রসঙ্গে আসানসোল নর্থ ব্লক-১-এর সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গকে বিভিন্ন পরিকল্পনা এবং অধিকার থেকে বঞ্চিত করছে তার প্রতিবাদে এই মেগা বাইক র্যালির আয়োজন করা হয়েছে। এতে আড়াই হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। গুরুদাসবাবু আরো বলেন, কয়েকদিন আগে বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিতি খুবই কম থাকলেও,আমাদের বাইক র্যালিতে বিপুল সংখ্যায় মানুষের উপস্থিতি প্রমাণ করে যে রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছেন।তিনি আরো দাবি করেন, জনগণের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছেন।

