ASANSOL

আসানসোল উত্তরে বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন, প্রচারে দলের কর্মীরা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে আবারও বিজেপির প্রার্থী হলেন বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। সোমবার বিকেলে প্রথমে দিল্লিতে প্রেস বিজ্ঞপ্তি ও কলকাতায় সাংবাদিক সম্মেলন করে বিজেপির প্রায় দেড়শো জনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার মধ্যে আসানসোল উত্তর বিধানসভায় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নাম রয়েছে। এরপরেই আসানসোলের এসবি গড়াই রোডে আসানসোল পুরনিগমের ৪২ নং ওয়ার্ডের বিজেপির কর্মীরা বিরিঞ্চিলাল ধর্মশালার কাছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন করেন। তারা একইসাথে শ্লোগানও দেন।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, দল আমাকে এই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করায় আমি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বর প্রতি কৃতজ্ঞ। এবারের ভোট বাংলা তথা বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। দূর্নীতিগ্রস্থ তৃনমূল কংগ্রেসকে হারাতে এবারে বাংলার মানুষেরা বদ্ধপরিকর। আমরা তাদের পাশে রয়েছি। প্রসঙ্গতঃ, ২০২১ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। কিন্তু তিনি রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের কাছে হেরে যান। এবার এখনো তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি। বিরাট কোন অঘটন না ঘটলে এবারেও এই কেন্দ্রে প্রার্থী হবেন মলয় ঘটকই। সোমবার বামফ্রন্টের তরফে প্রথম দফায় প্রায় ২০০ জনের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই তালিকায় আসানসোল উত্তর বিধানসভার প্রার্থীর নাম নেই। পরে তা ঘোষণা করা হবে বলে বামফ্রন্টের তরফে বলা হয়েছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!