আসানসোলে সিএপিএফের কো-অর্ডিনেটর ও কমান্ডাদের সঙ্গে বৈঠকে ডিএম এবং সিপি
বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলা বা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার নয়টি বিধানসভায় ভোট হতে চলেছে। তারজন্য জেলা পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। তারা পুলিশকে সঙ্গে নিয়ে রুটমার্চও করছে।সেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং কেন্দ্রীয় বাহিনী বা সিএপিএফের কার্যকর ব্যবহারের বিষয়ে সোমবার আসানসোলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির সদর দপ্তরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার বা সিপি প্রণব কুমার এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলমের উপস্থিতিতে একটি যৌথ ব্রিফিং ও মতবিনিময় করা নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়।














এই বৈঠক জেলার সিএপিএফ বা কেন্দ্রীয় বাহিনী সমন্বয়কারী বা কো-অর্ডিনেশন, জেলায় মোতায়েন করা সিএপিএফ কোম্পানির কমান্ডার এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, এদিনের বৈঠকে নির্বাচন কমিশনের মতো কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার কি ভাবে করা হবে তা নিয়ে দু’পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোন কোন এলাকা স্পর্শকাতর বা ভালনারেবল তার তালিকার উপরে জোর দিয়ে একটা রুপরেখা তৈরি করা হয়েছে। প্রয়োজন মতো, এই ধরনের বৈঠক আগামী দিনে আরো করা হবে বলে জানা গেছে।

