ASANSOL-BURNPUR

আসানসোল দক্ষিণে প্রচারে চপ ভেজে মমতা সরকারকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নির্বাচনী প্রচারে বেরিয়ে চমক দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সোমবার রাতে আসানসোল দক্ষিণ মণ্ডল ৩ র আসানসোল পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের ২১১ নম্বর বুথ এলাকায় হঠাৎই একটি চপ-মুড়ির দোকানে পৌঁছে যান বিজেপি প্রার্থী। সেখানেই তিনি নিজে খুন্তি হাতে নিয়ে কড়াইয়ের তেলে থাকা চপ ভাজতে শুরু করেন।এই চপ ভাজা প্রসঙ্গে বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান। ‘দিদির মডেল’ নিয়ে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, চাকরি না পেলে চপ-মুড়ি বিক্রি করতে বলা হচ্ছে বাংলার যুবকদের। প্রচারে বেরিয়ে আমিও আজ সেই কাজ করছি। যাতে বোঝা যায় এই মডেল কতটা কার্যকর।”

তিনি আরো প্রশ্ন তুলে বলেন, মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ কি কখনও এইভাবে জীবিকা নির্বাহ করেছেন ? নাকি ভাতার টাকায় সংসার চালিয়েছেন? বেকারত্ব ইস্যুতে সরব হয়ে বিজেপি প্রার্থী অভিযোগ করেন, রাজ্য সরকার যুবকদের স্থায়ী কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে। তাদেরকে ছোট কাজে সীমাবদ্ধ থাকতে বাধ্য করা হচ্ছে।১৫০০ টাকার যুবসাথীর ভাতা নিয়েও কড়া সমালোচনা করে তিনি বলেন, এত কম টাকায় কি কোনও যুবকের ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে? এটা তাদের স্বপ্নের সঙ্গে প্রতারণা।

তিনি আরো বলেন, বাংলার মহান ঐতিহ্যকে আজ যে পথে নিয়ে যাওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।নির্বাচনের আগে এই ধরনের প্রতীকী কর্মসূচি ও রাজনৈতিক বক্তব্যে আসানসোল দক্ষিণে ভোটের প্রচার যে আগামী দিনে উত্তপ্ত হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখেনা। এখন দেখার বিষয়, সাধারণ ভোটাররা বিজেপির এই ‘চপ পলিটিক্স’ কে কি ভাবে গ্রহণ করেন।শাসক দল এর পাল্টা কি দেয়, তাও দেখার রয়েছে এই ভোট প্রচারে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!