ASANSOL

পশ্চিম বর্ধমানের তিন বিধানসভার রিটার্নিং অফিসার বদল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার তিনটি বিধানসভার তিনজন আরও বা রিটার্নিং অফিসারকে বদল করা হলো। সেই তিনটি বিধানসভা হলো আসানসোল উত্তর, বারাবনি ও দুর্গাপুর পশ্চিম। তারমধ্যে আসানসোল উত্তর ও দুর্গাপুর পশ্চিমের আরওর দায়িত্বে ছিলেন আসানসোল ও দুর্গাপুরের দুই মহকুমাশাসক। পশ্চিম বর্ধমানের ২৮১-আসানসোল উত্তরের আরও করা হয়েছে অঘোর রায়কে (ডব্লুবিসিএস ২০০২)। তিনি পদাধিকারবলে আসানসোলের মহকুমাশাসক বা এসডিওর ( সদর) দায়িত্বে থাকবেন। ২৭৭-দুর্গাপুর পশ্চিমের আরও করা হয়েছে কৌশিক চট্টোপাধ্যায়কে ( ডব্লুবিসিএস ২০০৬ । তিনিও দুর্গাপুরের এসডিওর দায়িত্বে থাকবেন। একইভাবে ২৮৩-বারাবনির আরও করা হয়েছে তাপস মন্ডলকে ( ডব্লুবিসিএস ২০০৯)। তিনি পদাধিকারবলে পশ্চিম বর্ধমান জেলার ডিওএমএ।

সোমবার সন্ধ্যার নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম বর্ধমানের তিন আরও সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার মোট ৭৩ আরওকে বদলি করা হয়েছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশন একটি কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং নির্দেশ দিয়েছে যে এই সমস্ত অফিসাররা ২৪ মার্চ মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে নিজ নিজ এলাকায় দায়িত্ব গ্রহণ করবেন। এই অফিসারদের জন্য ২৫ মার্চ বুধবার সকাল ১১টা থেকে একটি বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হবে।আসানসোল এবং দুর্গাপুরের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অভিজ্ঞ অফিসারদের মোতায়েন একটি সম্পূর্ণ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতিকে স্পষ্টভাবে ইঙ্গিত করে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!