PANDESWAR-ANDAL

এসআইআর ও গ্যাস নিয়ে কমিশন ও বিজেপিকে আক্রমণ, এবারে কৌরবদের সঙ্গে পান্ডবদের লড়াই, দক্ষিণবঙ্গে ২৬ র প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের

বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর ( পশ্চিম বর্ধমান), রাজা বন্দোপাধ্যায়ঃ রামনবমীর আবহের মধ্যে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর বিধানসভার থেকে দক্ষিণবঙ্গে প্রচার শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রথম জনসভা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর, রান্নার গ্যাসের সংকট সহ একাধিক বিষয়ে বিজেপি, কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে আক্রমণ করে এক হাত নেন। তিনি বললেন, এবারের নির্বাচনের লড়াই হলো কৌরবদের সঙ্গে পান্ডবদের। আমরা পান্ডব, ওরা কৌরব।

পান্ডবেশ্বরের লাউদোহা ফুটবল ময়দানে দলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে হওয়ার জনসভা থেকে গ্যাসের সংকটের প্রসঙ্গে তিনি সাধারণ মানুষকে লকডাউনের কথা বলে সতর্ক করে দেন। এদিনের সভায় আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক, কুলটির অভিজিৎ ঘটক, রানিগঞ্জের কালোবরণ মন্ডল, জামুড়িয়ার হরেরাম সিং সহ এই জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেন। এদিনের সভায় রাজ্যের সাধারণ সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামার জন্য লাউদোহা ফুটবল ময়দানে সভাস্থলের পাশেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়। দুপুর একটা নাগাদ উত্তরবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে সেখানে আসেন।


পাণ্ডবেশ্বরের জনসভা থেকে তিনি গ্যাস সংকট নিয়ে বিজেপিকে আক্রমণ করে লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, ওদের আমি বিশ্বাস করি না। তবে কোভিডে যদি লড়াই করতে পারি, এবারও পারব। আবার তো শুনছি অ্যালার্টের কথা কথা ভাবছে। লকডাউনের মতো হতে পারে। করলে করবে।বওসব নিয়ে ভাবি না। কোভিডে যখন লড়াই করেছি, এখনও পারব। বিজেপিকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাল দেখলাম গ্যাস বুকিংয়ের সময় কমিয়ে ২৫ দিন করা হয়েছে। জানি না সত্যি কি না। আমি ওদের বিশ্বাস করি না। ২৫ দিনের আগে বুকিং করা যাবে না! গ্যাস ফুরিয়ে গেলে মানুষ কি করবে? বাড়িতে যে মহিলারা রান্না করে, তারা কি করবে? গ্যাসের দাম মনে করিয়ে দিয়ে তিনি বলেন মোদি সরকার ক্ষমতায় আসার পর কিভাবে বেড়েছে গ্যাসের দাম। নরেন্দ্র মোদি আসার আগে গ্যাস সিলিন্ডারের দাম ছিলো ৪০০ টাকা। এখন ছোট গ্যাসের দাম ১১০০ টাকা। বড় গ্যাসের দাম ২১০০ টাকা।


এদিন আবারও এসআইআরে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনদিন আগে নাকি তালিকা প্রকাশিত হয়েছে। কোন রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। সংবাদ মাধ্যমকেও দেওয়া হয়নি। এখনও কেন সব জায়গায় সেই তালিকা টাঙানো হল না? তার উত্তর দিন। তিনি আরো বলেন, যদি বিচারাধীন ৬০ শতাংশের নামও উঠে থাকে তালিকায়। সেটা আমাদের ক্রেডিট। রাস্তা থেকে সুপ্রিম কোর্টে গেছি। দিনের পর দিন রাস্তায় পড়ে থেকে এর বিরুদ্ধে আন্দোলন করেছি। সভা থেকেই কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , সংগঠকদের বলছি, যাদের নাম বাদ গেছে, তাদের থেকে যাবতীয় নথি নেবেন। বিনা পয়সায় লইয়ারের ব্যবস্থা করে ট্রাইবুনালে পাঠাবেন। যাতে কারও নাম বাদ না যায়, সেটা আমাদেরকে দেখতে হবে।


ভোটকে সামনে রেখে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের বদলি করা নিয়ে তৃণমূল সুপ্রিম কমিশনের উদ্দেশ্যে বলেন, সবাই ভালো অফিসার। তারা সবাই আমাদের। মনে রাখবেন, ভোটটা মানুষ দেবেন। মা ও বোনেদের ভোট ও গণনার দিনের দায়িত্ব দিচ্ছি। বাড়িতে যা আছে নিয়ে বেরোবেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!