রানীগঞ্জে রামনবমী শোভাযাত্রার আগেই পুলিশ প্রশাসনের বিশেষ টহলদারি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : পুলিশ কমিশনার ডাক্তার প্রণব কুমারের নির্দেশে নিশ্চিদ্র নিরাপত্তা বলে খনি শহর রানীগঞ্জকে মুড়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে। বিগত দিনের কথা মাথায় রেখে কয়লাঞ্চল শিল্পাঞ্চলের অন্য সকল এলাকার সাথেই খনি অঞ্চল রানীগঞ্জে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের হওয়ার আগেই পুলিশ প্রশাসনের বিশেষ টহলদারি চলছে শহর জুড়ে। চারিদিকেই যে কোন রূপ পরিস্থিতি মোকাবেলার জন্য মোতায়েন করা হয়েছে পাঁচশোরও বেশি অতিরিক্ত পুলিশ বাহিনী। দিকে দিকে নজরদারির জন্য লাগানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, এমনিতেই রানীগঞ্জ শহর তো আগেই সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে , দিকে দিকে চলছে সিসিটিভি দিয়ে নজরদারির কাজ।














আর সেই সকলের মাঝেই সুষ্ঠুভাবে যাতে রামনবমীর শোভাযাত্রা সম্পন্ন হয় তার জন্য ইতিমধ্যেই বৈঠক করেছেন পুলিশ প্রশাসন, জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন নিয়ম গুলি মেনে চলতে হবে রামনবমীর শোভাযাত্রা চলার সময়। বেশ কয়েকটি নির্দিষ্ট রোড,ও রুট করে দেওয়া হয়েছে এই রামনবমীর শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্য, এছাড়াও শহরের বিভিন্ন প্রান্ত বৃহস্পতিবার বিকেল থেকেই শুক্রবারের দিনের বেলা পর্যন্ত টানা টহলধারী চালাচ্ছে পুলিশের বিভিন্ন দল। আর তার সাথেই চারিদিকে যেকোনো সকল বিষয়কে নজরে রাখার জন্য সাদা পোশাকে নজরদারিও চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে।
এ বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার, ডিসিপি থেকে শুরু করে এসিপি ও বিভিন্ন স্তরের উচ্চপদস্থ আধিকারিকে দের নিয়ে পরিদর্শন করছেন শহর। রামনবমীর শোভাযাত্রাকে যাতে সুন্দরভাবে পরিচালিত করা যায়, তার জন্য ইতিমধ্যেই রানীগঞ্জ শহরের টোটো চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, দুপুরের দিকে রানিগঞ্জ শহরে টোটো চলাচল একেবারেই নিষিদ্ধ করা হয়েছে, আর সেই সঙ্গেই অতিরিক্ত শব্দের ব্যবহার যাতে না হয় তার জন্য আগেভাগেই সকল ক্লাব সংগঠনক ও উদ্যোক্তাদের জানিয়েছেন প্রশাসন। জানা গেছে শহরের প্রবেশ পথ থেকে শুরু করে, অন্য জেলার সঙ্গে যুক্ত সকল অংশেই নাকা চেকিং চলছে, রাত দিন সকল সময়। আর তার সাথেই যে কোনো রূপ পরিস্থিতি মোকাবেলার জন্য কমব্যাট ফোর্স, রেপিড একশন ফোর্স, থেকে শুরু করে সেন্ট্রাল বাহিনী বা সিএপিএফ এর 16 সেকশন টিমকে মোতায়ন করা হয়েছে এই রামনবমীর শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। এই সকল বিষয়গুলিকে লক্ষ্য রাখার লক্ষ্যেই বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা গেছে পুলিশ কমিশনারের সাথেই রানীগঞ্জ থানার ইন্সপেক্টর অমিত সিনহা মহাপাত্র কে, আর তার সঙ্গেই উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চ আধিকারিক ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল টু বিমান কুমার মৃধা, পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি নাজিমুল হুদা, নিমচা ফারির আইসি নাসরিন সুলতানা, বল্লভপুর ফাঁড়ির আইসি পার্থপ্রতিম ব্যানার্জি সহ রানিগঞ্জ থানার শীর্ষ আধিকারিকেরা। জানা গেছে রানীগঞ্জের শহরকে বাঁশের ব্যারিকেটে মুড়ে ফেলার লক্ষ্যে আটটি পৃথক স্থান, বাঁশ দিয়ে ব্যারিকেট করে ঘিরে দেওয়া হয়েছে যাতায়াতের পথ। আর সে সঙ্গেই চলছে সিসিটিভি ও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি। জানা গেছে শুক্রবার দুপুর দুটোর পরই বের হবে এই রামনবমীর বিশেষ্যভাযাত্রা আশা করা হচ্ছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার শ্রদ্ধালু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে।

