নাকা তল্লাশি চলাকালীন বাস থেকে প্রচুর পরিমাণে মদ বাজেয়াপ্ত
বেঙ্গল মিরর, সালানপুর : নির্বাচন আর আগে রূপনারায়নপুর ফাঁড়ির বড় সাফল্য নাকা তল্লাশি চলাকালীন প্রচুর পরিমাণে মদ বাজেয়াপ্ত করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।কাজল মিত্র সালানপুর থানা এলাকার রূপনারায়নপুর বাংলা ঝাড়খন্ড চেকপোস্টে নাকা তল্লাশি চলাকালীন অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ মদ বাজেয়াপ্ত করল রুপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ জানাগেছে বরাকর দিক থেকে দুমকার দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস এর মধ্যে রূপনারায়ণপুর ঢাকা চেকপোস্টে নাকা তল্লাশি সময় ওই বাস থাকে বাক্স বন্দী বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে।যেগুলো বরাকর থেকে দুমকার নিয়ে যাওয়া হচ্ছিল। এর আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা বলে জানা যাচ্ছে।














জানা গিয়েছে, বিশেষ উপায়ে লোহার চেম্বার তৈরি করে বাসের ভেতরে মদ লুকিয়ে রাখা হয়েছিল। সন্দেহের ভিত্তিতে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ যখন তল্লাশি চালায়, তখন ভেতরে লুকিয়ে থাকা মদের বাক্স সামনে চলে আসে। তল্লাশি চলাকালীন এই মদ গুলি বাজেয়াপ্ত করা হয় ।মদের এই বিশাল বাক্স গুলি ঝাড়খণ্ডের দুমকা পাঠানো হচ্ছিল।তবে অবৈধ মদের সাথে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে,যার নাম জানা গিয়েছে সাফিদ শেখ।কাজল মিত্র এর রিপোর্ট

