PANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

জামুড়িয়ার প্রার্থী হরেরাম সিংকে প্রকাশ্য মঞ্চ থেকে করলেন সতর্ক, ছেলে লালবাতি গাড়িতে চেপে ঘুরছে, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ ” ছেলে লালবাতি লাগানো গাড়িতে ঘুরছে “। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে সতর্ক করলেন জামুড়িয়া বিধানসভার দলের প্রার্থী হরেরাম সিংকে।স্বাভাবিকভাবেই এই ঘটনায় অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থীর উদ্দেশ্যে খানিকটা ভর্ৎসনার সুরে করা সতর্কবার্তা, জামুড়িয়া বিধানসভার পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চল জুড়ে শাসক দলের অন্দরে শোরগোল ফেলেছে। বিরোধী দল বিজেপি এই নিয়ে কটাক্ষ করলেও, দলনেত্রীর এই সতর্কবার্তায় কোন অন্যায় দেখছেন না হরেরাম সিং।

আসানসোলের রানিগঞ্জ বিধানসভার অন্ডালের খান্দ্রা গ্রাম ময়দানে শনিবার সকাল এগারোটা থেকে দলের প্রার কালোবরণ মন্ডলের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিলো। বেলা বারোটা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করেন। সভা মঞ্চে তখন ছিলেন রানিগঞ্জ ও জামুড়িয়ার দুই দলের প্রার্থী সহ বিদায়ী মন্ত্রী তথা আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটক, জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী, কুলটির প্রার্থী অভিজিৎ ঘটক সহ জেলা নেতৃত্ব।

প্রায় ৪৫ মিনিটের ভাষণের শেষ দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় আসা মানুষদের উদ্দেশ্যে হাত তুলে প্রার্থীদের দেখিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। কুলটির প্রার্থী অভিজিৎ ঘটকের পরিচয় পর্বের পরে জামুড়িয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিংকে ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার কথা বলেই থেমে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি হরেরাম সিংয়ের উদ্দেশ্যে বলেন, তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তোমার ছেলে লালবাতি লাগানো গাড়ি নিয়ে যেন না ঘোরে। আমি সব জানি, তাই সতর্ক করে দিলাম।

অভিযোগ, জামুরিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং এলাকায় লালবাতি লাগানো চারচাকা গাড়ি নিয়ে হুটার বাজিয়ে দাপিয়ে বেড়ায়। এই খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলো, তা এদিন স্পষ্ট হয়ে যায়। তার জন্য এদিন সতর্কবার্তা দেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন।তবে, সভা শেষে বেরোনোর সময় হরেরাম সিং একাংশ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের প্রশ্নের উত্তরে বলেন, এর মধ্যে কি এমন আর ব্যাপার আছে। আপনারা সবাই তো শুনলেন দলনেত্রী আমায় কি বললেন। ছেলেকে দেখার জন্য বললেন। সতর্ক করলেন।

অন্যদিকে, ভোট লড়াইয়ের মুল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তার ছেলেকে নিয়ে সতর্ক করার নিয়ে কটাক্ষ করেছেন জামুড়িয়ার বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখোপাধ্যায়। তিনি বলেন, “আমরা বা জামুড়িয়ার সাধারণ মানুষ যে দাবি করছিলাম ও বলছিলাম যে ওনার ছেলে লালবাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়ান। মাননীয়া সেটাই স্বীকার করলেন। এর পাশাপাশি দলের প্রার্থীকে সতর্ক করলেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!