আসানসোল বাজার এলাকায় প্রচারে তৃণমূল প্রার্থী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী মলয় ঘটক আসানসোলের জিটি রোডের বাজার এলাকার ঘাঁটি গলি থেকে রাহা লেন মোড় সংলগ্ন এলাকায় প্রচার চালান। তিনি বাজারের দোকানদার ও পথচলতি মানুষের সঙ্গে জনসংযোগ করেন। এলাকার নেতা ও কর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। মলয় ঘটক তাঁর কর্মী ও সমর্থকদের সঙ্গে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা জানার চেষ্টা করেন।














তিনি জনগণকে গতবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। যাতে মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর ধরে যে উন্নয়নমূলক কাজ করে আসছেন তা অব্যাহত থাকে। এই প্রচারের মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন।

