বারাবনির গ্রামে ডিএম ও সিপি কথা বললেন ভোটারদের সঙ্গে
বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায় ও মনোজ শর্মাঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি বিধানসভার পানুরিয়া ১৬৪ নম্বর বুথের ভোটারদের সঙ্গে বুধবার বিকেলে কথা বললেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক ( ডিএম) বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ( ডিইও) এস পোন্নাবলম ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার বা সিপি ডাঃ প্রণব কুমার। তাদের সঙ্গে ছিলেন বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায়, বারাবনি থানার পুলিশ ও কেন্দ্র বাহিনী সশস্ত্র জওয়ানরা। ডিএম ও সিপি পানুরিয়া গ্রাম ঘুরে দেখেন ও মানুষের সঙ্গে কথা বলে তাদের নির্বাচনের দিন বুথে গিয়ে ভোট দেওয়ার আবেদন করেন। তারা ভোটারদের এই বলে আশ্বস্ত করেন যে, নির্বাচন কমিশন সব নিরাপত্তার ব্যবস্থা করেছে।















