DURGAPUR

গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ পাইপ লাইনের মাধ্যামে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহকারী বেসরকারি সংস্থার গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি দুর্গাপুরে ৷ দুর্গাপুর থানার অন্তর্গত সিটি সেন্টারে বেঙ্গল অম্বুজায় পাইপলাইন ফেটে বিকট শব্দ কেঁপে উঠে এলাকা। এর পাশাপাশি ব্যাপক হারে বেরোতে থাকে গ্যাস। রবিবার সকালের এই ঘটনার জেরে স্থানীয় মানুষজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী।


দমকলের ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী ঘোষ বলেন, কাজ করতে গিয়ে লাইনের ফেটে বিপত্তি বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। এই মুহূর্তে আর বিপদের কোন আশঙ্কা নেই। সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার আধিকারিকদের সাথে কথা বলে এই গ্যাসের সরবাহ বন্ধ করা হয়েছে। বিপদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন মানুষেরা।
পুলিশের তরফে বলা হয়েছে, গোটা পরিস্থিতি আপাততঃ নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *