ASANSOLDURGAPUR

ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালে আবেদন দুর্গাপুরেও ভোগান্তির ছবি, দীর্ঘ লাইন

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বাংলার অন্য জেলার মতো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও ভোটার তালিকায় নাম তোলা নিয়ে চরম ভোগান্তির ছবি মঙ্গলবার সামনে এল। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে মঙ্গলবার সকাল থেকেই ট্রাইব্যুনালে আবেদন জানাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ নাগরিকরা। অনেকেই অভিযোগ করেন, নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও দ্রুত সমাধান মিলছে না। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন আবেদনকারীরা।


পরিস্থিতি সামাল দিতে স্টেডিয়াম চত্বরে মোতায়েন করা হয় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও। নিরাপত্তা জোরদার করা হলেও ভিড় নিয়ন্ত্রণ ও পরিষেবা প্রদানে নানা সমস্যার অভিযোগ উঠে আসছে। ভোটারদের একাংশ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বারবার আসতে হচ্ছে, যা তাঁদের জন্য বাড়তি দুর্ভোগ তৈরি করছে। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভেরও সৃষ্টি হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *