২০২৬ বিধানসভা নির্বাচন পশ্চিম বর্ধমানের নয় কেন্দ্রে স্ক্রুটিনিতে বাতিল রাজন্যা সহ ৫ জনের মনোনয়ন
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন মঙ্গলবার ৭ এপ্রিল স্ক্রুটিনি বা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় জেলার দুটি কেন্দ্রের ৫ টি মনোনয়ন বাতিল করা হয়েছে। তার মধ্যে চারটি মনোনয়ন বাতিল করা হয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভায়। একটি বাতিল হয়েছে কুলটি বিধানসভায়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণের রাজন্যা হালদার।











তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। বাকি তিনজন হলেন আম জনতা উন্নয়ন পার্টি বা এজেইউপির ইমরান খান, আরো দুই নির্দল সুনীল চন্দ্র চৌরাশিয়া ও দীপিকা বাউরি। কুলটি থেকে বাতিল করা হয়েছে নির্দল প্রার্থী আস্তিক দাসের মনোনয়ন। প্রসঙ্গতঃ, ৬ এপ্রিল সোমবার ছিলো আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোটের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা হয়েছিলো, নয় কেন্দ্রের জন্য সবমিলিয়ে ৯৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।



তার মধ্যে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৯ জন। জমা পড়া মনোনয়ন স্ক্রুটিনি করার পরে ৫ টি বাতিল হওয়ায় এই মুহুর্তে জেলায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা হলো ৯০ জন। নাম প্রত্যাহারের সময়সীমার পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে। পশ্চিম বর্ধমানের বিধানসভা ভিত্তিক প্রার্থীদের নাম—–★২৭৫ – পাণ্ডবেশ্বরঃ প্রবীর কুমার মণ্ডল সিপিআইএম), নরেন্দ্রনাথ চক্রবর্তী ( তৃণমূল) জিতেন্দ্র কুমার তিওয়ারি ( বিজেপি), উত্তম কুমার রায় ( কংগ্রেস), দানা গোস্বামী ( এসইউসিআই), জুবেদ শেখ (এজেইপি), লক্ষ্মীনারায়ণ বাউরি (বিএমপি), পঙ্কজ মিত্র ( নির্দল), শাবানা খাতুন ( নির্দল), রাজিয়া বিবি (নির্দল) ও সুমন ভট্টাচার্য ( নির্দল)।
★২৭৬ – দুর্গাপুর পূর্বঃ সীমন্ত চট্টোপাধ্যায় ( সিপিআইএম), প্রদীপ কুমার মজুমদার (তৃণমূল), চন্দ্রশেখর বন্দোপাধ্যায় ( বিজেপি),দেবেশ চক্রবর্তী ( কংগ্রেস), কিরণময় মণ্ডল ( এসইউসিআই), পাপিয়া ধীবর (আমরা বাঙালি)রুবিয়া বেগম (এজিইউপি), মহঃ নিয়াজ আহমেদ (গন্ডয়ানা গণতন্ত্র পার্টি), মৃণাল কান্তি সাহা (নির্দল) ও দীপক ঢালি – নির্দল। ★২৭৭ – দুর্গাপুর পশ্চিমঃ প্রভাষ সাঁই ( সিপিআইএম), কবি দত্ত ( তৃণমূল), লক্ষ্মণ চন্দ্র ঘোরুই ( বিজেপি), তরুণ রায় ( কংগ্রেস), সোমনাথ বন্দোপাধ্যায় ( এসইউসিআই), প্রভুনাথ সাহা ( বিএসপি), রমেশ মুর্মু (বিএমপি), সুব্রত ভৌমিক (মেরা ভারত মহান পার্টি), গুলনাজ খানম (এজেইউপি), অভিষেক রায় (নির্দল), সৌভিক ভট্টাচার্য ( নির্দল), তাপস রায় (নির্দল), ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় (নির্দল) ও লক্ষণ বাউরি (নির্দল)।
★২৭৮ – রানিগঞ্জঃ নরেন বাউরি ( সিপিআইএম), কালোবরণ মণ্ডল ( তৃণমূল), পার্থ ঘোষ (বিজেপি), মহঃ মাহমুদ আলম ( কংগ্রেস), অজয় কুমার পাসোয়ান ( বিএমইউপি), রাহুল ঘোষ (এজেইউপি), সাগর সেন ( আইএনএল),গোপাল চন্দ্র আচার্য (নির্দল) ও আশীষ চন্দ্র গড়াই (নির্দল)।★২৭৯ – জামুড়িয়াঃ মহঃ সাব্বির হুসেন ( সিপিআইএম), হরেরাম সিং ( তৃণমূল), বিজন কুমার মুখোপাধ্যায় ( বিজেপি), তরুণ কুমার গাঙ্গুলি ( কংগ্রেস), কাজি হাসিকুল হক ( এজেইউপি), রিয়া মুখোপাধ্যায় ( আরসিপি), অভিলাষ কুমার পাসি (নির্দল), স্বরূপ গোপ (নির্দল) ও লক্ষ্মী মল্লিক (নির্দল)।
★২৮০ – আসানসোল দক্ষিণঃ শিল্পী চক্রবর্তী ( সিপিআইএম), তাপস বন্দোপাধ্যায়( তৃণমূল), অগ্নিমিত্রা পাল ( বিজেপি), সৌভিক মুখোপাধ্যায় ( কংগ্রেস), অনুপ ভট্টাচার্য ( এসইউসিআই), বিবেকানন্দ সাধু (আমরা বাঙালি), সঞ্জিত কুমার যাদব ( নির্দল), আসগর আলি (নির্দল) ।★২৮১ – আসানসোল উত্তরঃ মলয় ঘটক ( তৃণমূল), কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ( বিজেপি), অখিলেশ কুমার সিং ( সিপিআই), প্রসেনজিৎ পুইতুন্ডি ( কংগ্রেস), কল্লোল কুমার রায় ( এসইউসিআই), দানিশ আজিজ ( এআইএমআইএম), বলিরাম গন্ড (গন্ডয়ানা গণতন্ত্র পার্টি), ধর্মপাল মিশ্র (অখিল ভারত হিন্দু মহাসভা), মহঃ নাসিম আনসারি (নির্দল) সুনীল ঠাকুর (নির্দল), আনোয়ার আলি (নির্দল), কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় (নির্দল), মহঃ রিজওয়ান (নির্দল) ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় (নির্দল)।
★ ২৮২ – কুলটিঃ অভিজিৎ ঘটক (ফুচু) ( তৃণমূল), অজয় কুমার পোদ্দার ( বিজেপি), রবি যাদব ( কংগ্রেস), ভবানী চরণ আচার্য ( অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক , মহঃ তাহির খান ( এজেইউপি), শেখাওয়াত খান ( গন্ডয়ানা গণতন্ত্র পার্টি ও আখতার হুসেন (নির্দল)।★২৮৩ – বারাবনিঃ বিধান উপাধ্যায় ( তৃণমূল), অরিজিৎ রায় ( বিজেপি), জয়দেব রায় ( কংগ্রেস), বিশ্বজিৎ বাউরি ( এআইএসএফ), দেবেশ্বর বেসরা ( এসইউসিআই), অদ্বৈত দাস ( এজেইউপি), স্বপন কবি ( নির্দল) ও মুকুল উপাধ্যায় (নির্দল)।

