আসানসোলে নরেন্দ্র মোদির বিজয় সংকল্প সভা দেরীতে শুরু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা দেরীতে শুরু হলো আসানসোলের পোলো গ্রাউন্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ” বিজয় সংকল্প সভা”। আসানসোলের সভা দেরীতে শুরু হওয়ার কারণ হলো বৃহস্পতিবার সকালে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রায় দু’ঘন্টা পরে আসা। সকাল সাড়ে নটার পরিবর্তে সকাল সাড়ে এগারোটার পরে নরেন্দ্র মোদি হলদিয়ায় পৌঁছান। সেখানের সভা শেষ করে নরেন্দ্র মোদি চপারে আসানসোলের রেলের লোকো স্টেডিয়ামে আসবেন দুপুর দেড়টা নাগাদ বলে জানা গেছে । সেখান থেকে গাড়িতে তিনি পোলো গ্রাউন্ডে আসবেন।














প্রধানমন্ত্রীর আসার কারণে লোকো স্টেডিয়াম থেকে পোলো গ্রাউন্ড পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বেলা বারোটা থেকে জিটি রোড ও বার্নপুর রোডের ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে। এদিকে, বারোটা থেকে সভার কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। আছেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা।

