ASANSOLDURGAPUR

দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কের ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো পণ্যবাহী কনটেনার

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়, দুর্গাপুরঃ* নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেলো পণ্যবাহী কনটেনার। দুর্গাপুরের হেভি মোড়ের কাছে শুক্রবার সকালে হওয়া এই দুর্ঘটনায় বরাত জোরে প্রাণে বাঁচেন একটি বাড়ির লোকজনেরা। জানা গেছে, দুরন্ত গতিতে ছুটে ঐ বারো চাকার পণ্যবাহী কনটেনারটি ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি বাড়ির সামনে এসে উল্টে গিয়ে গাছে আটকে পড়ে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।আরে জানা গেছে, এই পণ্যবাহী কনটেনারটি এর আগে অন্ডালে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ধাক্কা মারে।

তাতে দুজন আহত হন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এরপরেই ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী লেন ধরে পণ্যবাহী কনটেনারটি দুরন্ত গতি দুর্গাপুরের দিকে আসতে শুরু করে। দুর্গাপুরের এম. এ.এম. সি কারখানা সংলগ্ন হেভি মোড়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গাছে ঝুলে পড়ে ঐ কনটেনারটি । ঐ গাছের ঠিক পাশেই ছিল একটি বাড়ি। গাছে আটকে যাওয়ায় ঐ বাড়ির সদস্যরা অল্পের জন্যে রক্ষা পান।

অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন ঐ কনটেনারের চালক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ চালককে উদ্ধার করে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।জানা গেছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরে ব্যারিকেড দেওয়ার জন্য বলা হয়েছিলো এলাকার বাসিন্দাদের তরফে। কিন্তু তা না করাতেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ জানায়, গোটা বিষয়টি নিয়ে জাতীয় সড়ক কতৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *