অন্ডালে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, সবজি বিক্রেতার মৃত্যু
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : অন্ডাল এয়ারপোর্ট মোড়ের এর সামনে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটা সবজি বোঝাই গাড়িতে করে দুর্গাপুরের সেন মার্কেট থেকে অন্ডালে সবজি নিয়ে আসার সময় ঘটে এই বিপত্তি। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটে এই পথ দুর্ঘটনা।














জানা গেছে এই সকল সবজি বিক্রেতারা প্রত্যেক দিনের মত এ দিনও দুর্গাপুরে সবজি খরিদ করে অন্ডালে সবজি বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন সে সময়ই পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা এক সবজি বিক্রেতার ঘটনার স্থলেই মৃত্যু হয়। সেখানেই অন্য সকল ব্যবসায়ীদের অল্পবিশ্বর আঘাত লাগে। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে এসে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ। তারা পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

