দলের দুই প্রার্থীকে নিয়ে দুর্গাপুরে রোডশো স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে জোরদার প্রচারে নামলো বিজেপি। সোমবার সন্ধ্যায় চন্ডীদাস এ্যাভিনিউতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দোপাধ্যায় এবং লক্ষণ ঘোড়ুইকে সঙ্গে নিয়ে একটি হুড খোলা গাড়িতে রোডশো করেন।অমিত শাহর রোডশো ঘিরে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। চন্ডীদাস এ্যাভিনিউ জুড়ে দলীয় পতাকা ও স্লোগানে ভরে উঠে গোটা এলাকা।














রোডশো শেষে চন্ডীদাস মার্কেটে গাড়ি থেকেই বক্তব্য রাখেন অমিত শাহ। সেখানে তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটের আহ্বান জানান। এর পাশাপাশি নানা ইস্যুতে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি একইসাথে, দুর্নীতি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন।

